ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

পঁচিশেই বিদায় কনটেন্ট ক্রিয়েটরের

  • প্রকাশের সময় : Feb 24, 2026 ইং
পঁচিশেই বিদায় কনটেন্ট ক্রিয়েটরের ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের ছবি প্রকাশ করেছিলেন, নজর কেড়েছিলেন ভক্তদের; তার দুদিন বাদেই ঘটল নিয়তির বাস্তবতা! পঁচিশ বছরেই চলে গেলেন ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা। শারীরিক অসুস্থতায় তার মৃত্যু হয়েছে বলে দাবি, তবে অসুস্থতাটা কিসের, তা রাখা হয়েছে গোপন। 



আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রয়াণ ঘটে তার। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যেতে হয় হাসপাতালে। কিন্তু আর ফেরা হলো না মারিয়ার।


তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মারিয়ার ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ও লিভিয়া। লুয়ানা সামাজিক মাধ্যমে ‘মনোমুগ্ধকর মানুষ’ হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে তার আরেক বন্ধু লিভিয়া জানান, মৃত্যুর মাত্র এক দিন আগেও তারা একসঙ্গে স্টুডিওতে কাজ করেছেন, নানা ভবিষ্যত পরিকল্পনাও করেছেন। ফলে এই অকাল মৃত্যু সবার কাছেই এক বড় ধাক্কা হয়ে এসেছে।


মারিয়া রিতা মূলত ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সুপরিচিত ছিলেন। ইন্টারনেটে তার কয়েক লাখ অনুসারী রয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক প্রতিবেদনে এটিকে ‘মেডিকেল ইমার্জেন্সি’ বা শারীরিক জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।


মৃত্যুর মাত্র দুই দিন আগে গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষবারের মতো সক্রিয় ছিলেন মারিয়া। সেখানে এক জোড়া নতুন সানগ্লাস পরে পোজ দেওয়া কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। কে জানত, সেটিই হবে তার জীবনের শেষ পোস্ট। ২৫ বছর বয়সী এই তরুণীর আকস্মিক বিদায়ে তাঁ লাখো ভক্ত ও অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স