ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

রাক্ষসের ‘তুমি ছাড়া’ গানে মুগ্ধতা ছড়াচ্ছেন হুমায়রা ঈশিকা

  • প্রকাশের সময় : Mar 29, 2026 ইং
রাক্ষসের ‘তুমি ছাড়া’ গানে মুগ্ধতা ছড়াচ্ছেন হুমায়রা ঈশিকা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমার রোমান্টিক গান ‘তুমি ছাড়া’ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন হালের সম্ভাবনাময় কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। গানটির দুটি সংস্করণ থাকলেও এর ‘সলো সফট ভার্সন’-এ ঈশিকার গায়কী শ্রোতাদের মাঝে ব্যাপক মুগ্ধতা ছড়িয়েছে।

ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এবং রবিউল ইসলাম জীবনের কথায় নির্মিত গানটি মুক্তির পর থেকেই দারুণ প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে ঈশিকার দরদমাখা কণ্ঠ গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন বেশ ট্রেন্ডিং।

গানটি নিয়ে উচ্ছ্বসিত ঈশিকা জানান,'সফট ভার্সনটি আমার কাছে বিশেষ। গত ২৫ তারিখ গানটি আলাদাভাবে প্রকাশিত হয়েছে। এরপর থেকে শ্রোতা -দর্শকদের কাছ থেকে সরাসরি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি বেশ। এমনকি সিনেপ্লেক্সে গিয়ে অনেক দর্শক আমাকে গানটির জন্য অভিনন্দনও জানিয়েছেন। ইমরান মাহমুদুলসহ পুরো ‘রাক্ষস’ সিনেমার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বড় পরিসরে শ্রোতাপ্রিয়তা পাবে।'

এর আগে ‘কাজল রেখা’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয় এই গায়িকার। ওই সিনেমার ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। এছাড়া ইমরান মাহমুদুলের সঙ্গে গাওয়া ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।

উল্লেখ্য, বগুড়ায় জন্ম নেওয়া হুমায়রা ঈশিকার সংগীতে যাত্রা শুরু হয় মাত্র সাড়ে তিন বছর বয়সে। ক্ষুদে গানরাজ ২০১৬-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। পাশাপাশি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩’- এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং ‘বিআইএফএ অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি পান। বর্তমানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।


    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স