ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

সাদিয়ার নতুন ছবি দেখে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ভক্তরা

  • প্রকাশের সময় : Apr 5, 2026 ইং
সাদিয়ার নতুন ছবি দেখে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ভক্তরা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সম্প্রতি তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন যা ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে তাকে একটি সুন্দর গোলাপি শাড়ি ও সবুজ ব্লাউজে বেশ আকর্ষণীয় ও স্নিগ্ধ রূপে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি কাব্যিক ছন্দে লিখেছেন তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান।

সাদিয়ার এই নজরকাড়া ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনরা তার রূপের প্রশংসায় পঞ্চমুখ। আবহাওয়ার সঙ্গে মিল রেখে একজন ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন আবহাওয়া যেমন ছবিও তেমন। আরেকজন ভক্ত সাদিয়ার সৌন্দর্যের প্রশংসা করার পাশাপাশি তাকে আখেরাতের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার প্রিয় অভিনেত্রীকে লাল পরী বলে আখ্যা দিয়েছেন।

ভক্তদের মুগ্ধতা এতটাই যে একজন সরাসরি মন্তব্যের ঘরে জানিয়েছেন সাদিয়া রাজি থাকলে তিনি কাজী নিয়ে আসতে প্রস্তুত। অন্য এক ভক্ত আবার প্রিয় অভিনেত্রীকে নিয়ে একটি ছোট কবিতাও লিখে ফেলেছেন।

সেই কবিতায় তিনি সাদিয়ার অপরূপ সৌন্দর্যের কথা বর্ণনা করে বলেছেন তাকে দেখে প্রাণ জুড়িয়ে যায়। সব মিলিয়ে সাদিয়ার এই নতুন লুক ও মিষ্টি হাসি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে এবং ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ