ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

খেলার মাঠে সাধারণ সাজে অসাধারণ প্রীতি জিনতা

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
খেলার মাঠে সাধারণ সাজে অসাধারণ প্রীতি জিনতা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আইপিএলের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, চারদিকে হাজারো দর্শকের উন্মাদনা,তারই মাঝে গ্যালারিতে আবির্ভূত হলেন তিনি। দীর্ঘ সময় রুপালি পর্দা থেকে দূরে থাকলেও, তার গ্ল্যামার আর সেই ভুবনভোলানো টোল পড়া হাসি আজও কোটি ভক্তের হৃদয়ে দোলা দেয়। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিক ও বলিউড ডিভা প্রীতি জিনতা। তবে এবার কেবল হাসিতেই নয়, প্রীতি আলোচনার ঝড় তুলেছেন তার হাতের একটি দুর্মূল্য ঘড়ি দিয়ে, যার আকাশচুম্বী দাম শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

সম্প্রতি আইপিএলের একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে নজর কাড়লেন প্রীতি। দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী,সেসময় তার হাতে শোভা পাচ্ছিল ফ্রান্সের বিশ্বখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড ‘প্যান্থার ডে কার্টিয়ার’-এর একটি ঘড়ি। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা।

জানা যায়, তৈরি হয়েছে উজ্জ্বল সলিড গোল্ড দিয়ে। এতে কার্টিয়ারের স্বাক্ষর রয়েছে; যার কোণাগুলো কিছুটা গোলাকার, রোমান সংখ্যার ঘণ্টা চিহ্ন, প্যান্থার-অনুপ্রাণিত একটি স্লিক ব্রেসলেট—যা ঘড়ি ও ফাইন জুয়েলারির মাঝামাঝি অনন্য এক সৌন্দর্য তৈরি করেছে। এ ঘড়ির মূল্য ৩৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ ১৬ হাজার টাকা)।

তবে হাতে লাখ টাকার ঘড়ি থাকলেও প্রীতির সাজপোশাকে ছিল আভিজাত্য মেশানো সারল্য। দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি পরেছিলেন, লাল রঙের টি-শার্ট। টি-শার্টে লেখা—'পাঞ্জাবের সিংহ।‘ এর সঙ্গে বেছে নেন আরামদায়ক সবুজ জগারস, লাল-সাদা রঙের পাঞ্জাব কিংস বোম্বার জ্যাকেট, যা দলের রঙের সঙ্গে মানানসই।

প্রসঙ্গত, প্রীতি ভক্তদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর দীর্ঘ ৮ বছর রূপালি পর্দায় তাকে দেখা যায়নি। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স