ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

অক্টোবরে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম 'শব্দহীন যন্ত্রণা'

  • প্রকাশের সময় : Aug 26, 2026 ইং
অক্টোবরে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম 'শব্দহীন যন্ত্রণা' ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক ওয়েবফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। মো. আক্তার হোসেন পরিচালিত এই ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। জানা গেছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি নির্মিত হয়েছে জায়না ইজি প্রোডাকশনের ব্যানারে।

‘শব্দহীন যন্ত্রণা’ শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবারে সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। কৈশোরের আবেগ, অজ্ঞতা ও অপরিপক্বতার একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করতে পারে, সেই বাস্তবতাই উঠে এসেছে গল্পে।

ওয়েব ফিল্মটির কাহিনিতে কিশোরী মায়ার গর্ভাবস্থাকে কেন্দ্র করে কিশোর বয়সে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, সময় মতো চিকিৎসা সেবা ও কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এবং অভিভাবকের দায়িত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি বয়সোপযোগী প্রজনন স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ডা. তৃণা ইসলাম চিকিৎসক ও গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক হিসেবেও পরিচিত। তার লেখা গল্পে কিশোর-কিশোরীদের প্রতি পরিবারের ভূমিকা এবং তাদের সঙ্গে খোলামেলা যোগাযোগের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘শব্দহীন যন্ত্রণা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু, আজম খান, শশী আফরোজা ও লালশি। এছাড়া কিশোর ও শিশু চরিত্রে অভিনয় করেছেন সিফাত, আভা, আনাস, আজুয়াত, আজমিন ও আরুশা।

নির্মাতা জানান, ‘শব্দহীন যন্ত্রণা’ দর্শকদের আবেগ স্পর্শ করার পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অভিভাবক-সন্তান সম্পর্ক, প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক সহমর্মিতা নিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক আলোচনা তৈরি করবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু

প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু

ad300