ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ইয়াশ-পারসা ‌‘একসাথে আলাদা’!

  • প্রকাশের সময় : Jan 22, 2026 ইং
ইয়াশ-পারসা ‌‘একসাথে আলাদা’! ছবির ক্যাপশন: ইয়াশ-পারসা
1768459961horizontal2.png

নতুন বছরে দর্শকদের জন্য ১ ঘণ্টার এক নতুন ফিল্ম ফরম্যাট চালু করতে যাচ্ছে হইচই। যার শুরুটা হচ্ছে ঈদুল ফিতরে ইয়াশ-পারসার প্রথম সিনেমা মুক্তির মাধ্যমে। নাম ‘একসাথে আলাদা’।

আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত এই রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান।

সময়ের জনপ্রিয়মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা জুটিকে হইচই-এর পর্দায় প্রথমবার দেখা যাবে। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের, আর এই ফিল্মে তাদেরকে একদম নতুন ও সময়োপযোগী অবতারে দেখা যাবে।

এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

পরিচালক রেজাউর রহমান এর আগে সমসাময়িক গল্পের জন্য প্রশংসিত হয়েছেন। এই কনটেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।’ইয়াশ ও পারসাইয়াশ ও পারসাঅভিনেতা ইয়াশ রোহান তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘একসাথে আলাদা-এর স্ক্রিপ্টটা পড়ার সময়ই আমার মনে হয়েছে এটা আমাদের চারপাশের পরিচিত সব মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকরা যে আগ্রহ দেখাচ্ছেন আশা করছি সিনেমাটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।’

অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।’


নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ