ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

নেটফ্লিক্সে মুক্তি পেল কীর্তি-রাধিকার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘আক্কা’

  • প্রকাশের সময় : Nov 1, 2026 ইং
নেটফ্লিক্সে মুক্তি পেল কীর্তি-রাধিকার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘আক্কা’ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নারীকেন্দ্রিক গ্যাংস্টার কাহিনি, ক্ষমতার লড়াই আর সহিংসতার আবহ নিয়ে নির্মিত সিরিজ ‘আক্কা’ অবশেষে মুক্তি পেয়েছে। তবে নেটফ্লিক্সে আসার আগে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছে কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে অভিনীত এই সিরিজটিকে। অতিরিক্ত সহিংসতা কমাতে বেশ কিছু দৃশ্য সম্পাদনা এবং নতুন করে শুটিং করতে হয়েছিল নির্মাতাদের।

৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ধামারাজ শেট্টি পরিচালিত ও চিত্রনাট্য রচিত ক্রাইম ড্রামা সিরিজটি। ২০২৪ সালে এর প্রধান চিত্রগ্রহণ শেষ হলেও নানা কারণে দর্শকের সামনে আসতে সময় লেগেছে।

১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি ‘আক্কা’র গল্পের পটভূমি কাল্পনিক শহর পেরনুরু। সেখানে মাতৃতান্ত্রিক সমাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ভবানী। চরিত্রটিতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে শহরে হাজির হয় বহিরাগত রুদ্র। এই চরিত্রে দেখা গেছে রাধিকা আপ্তেকে। এরপরই শুরু হয় সংঘাত ও ক্ষমতার লড়াই।

ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজটির গল্পে অ্যাকশন ও সহিংসতা গুরুত্বপূর্ণ অংশ। তবে শুরুতে এর দৃশ্যায়ন ছিল বেশ রক্তাক্ত ও নির্মম। পরে নির্মাতারা মনে করেন, কিছু দৃশ্যের নিষ্ঠুরতা কমানো প্রয়োজন। সে অনুযায়ী বেশ কিছু সহিংস দৃশ্য ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি দৃশ্য নতুন করে ধারণ করা হয়।

এ বিষয়ে মিড-ডেকে একটি সূত্র জানায়, পিরিয়ড ক্রাইম ড্রামাটির গল্প ছিল একদল সাহসী ও নির্মম নারীর জীবন ঘিরে। শুরুতে এর দৃশ্যায়ন ছিল বেশ রক্তাক্ত। তবে ধারণ করা দৃশ্যগুলো দেখার পর নির্মাতারা মনে করেন, সহিংসতার মাত্রা কিছুটা কমানো যেতে পারে। তাই কয়েকটি সহিংস দৃশ্য ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়। কিছু অংশ নতুন করে শুটিং করা হয়, যাতে গল্পটি আরও পরিপূর্ণ হয় এবং আবেগের জায়গাটিও গুরুত্ব পায়।

সূত্রটি আরও জানায়, দর্শকের অনুভূতি ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনা রেখেছে ওয়াইআরএফ ও নেটফ্লিক্স। অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রে কতটুকু সহিংসতা গ্রহণযোগ্য, সেটিও গুরুত্ব পেয়েছে। তবে গল্পের শক্তিশালী দিকগুলো অক্ষুণ্ন রাখার বিষয়ে নির্মাতারা সচেতন ছিলেন। তাই একদিকে সহিংসতা কমানো হয়েছে, অন্যদিকে গল্পের প্রয়োজনে থাকা লড়াই ও সংঘাত রাখা হয়েছে।দুই বছর বিলম্বের পেছনে আরও একটি কারণ ছিল সিরিজটির বিশাল নির্মাণপরিসর। সূত্রের ভাষ্য, এত বড় প্রকল্প বাস্তবায়নে সৃজনশীল পরিকল্পনা থেকে শুরু করে নির্মাণের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে সময় প্রয়োজন হয়। ‘আক্কা’ও বড় পরিসরে নির্মিত হয়েছে। ফলে সম্পাদনা ও পুনঃশুটিংয়ের পাশাপাশি নির্মাণের এই ব্যাপকতাও মুক্তি পেছানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স