ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিজয়-রাশমিকার বিয়েতে মোদি ও অমিত শাহর বিশেষ উপহার

  • প্রকাশের সময় : Mar 1, 2026 ইং
বিজয়-রাশমিকার বিয়েতে মোদি ও অমিত শাহর বিশেষ উপহার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৪ মার্চ হায়দেরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই তারকা দম্পতি এখন হায়দেরাবাদে অবস্থান করছেন।


বিয়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই যুগল। সম্প্রতি সেই সাক্ষাতের অভিজ্ঞতা ও প্রাপ্ত উপহারের কথা গণমাধ্যমে জানিয়েছেন বিজয়।


বিজয় দেবেরাকোন্ডা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটানো সময়টি তাদের জন্য ছিল অত্যন্ত সম্মানজনক। সাক্ষাতের সময় তারা ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে একটি বিশেষ চিঠি লিখে দিয়েছেন। 


অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দম্পতিকে আশীর্বাদস্বরূপ একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন। বিজয় জানান, সেই উপহারটি বর্তমানে তাদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ভারতীয় সিনেমা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উদয়পুরে অত্যন্ত ঘরোয়া কিন্তু আভিজাত্যপূর্ণ পরিবেশে বিয়ে সেরেছেন বিজয় ও রাশমিকা। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশকের পুরনো ঐতিহ্যবাহী ‘প্রাইমাল’ রীতিতে সেজেছিল তাদের বিয়ের মণ্ডপ। সেখানে মাটির উপাদান,।


 ফুল ও কলাপাতা ব্যবহার করা হয়েছিল। তেলুগু এবং কোডাভা- দুই বিশেষ রীতি মেনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের দিন বিজয়ের পরনে ছিল ঐতিহ্যবাহী উত্তরীয় ও স্বর্ণালঙ্কার এবং রাশমিকা সেজেছিলেন সাবেকি ঘরানার গহনা ও পোশাকে।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

ad300