ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী সুবাহর

  • প্রকাশের সময় : May 17, 2026 ইং
স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী সুবাহর ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আলোচিত মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ বর্তমানে তার ব্যক্তিগত জীবন ও দাম্পত্য কলহের কারণে সংবাদের শিরোনামে রয়েছেন। সম্প্রতি তিনি গোপনে বিয়ের খবর প্রকাশ করলেও, বিয়ের মাত্র এক সপ্তাহের মাথায় স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী। শনিবার (১৬ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সুবাহ লেখেন, আজ খুব ভারী মন নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আমার স্বামী হাসানের আগেও একটি বিয়ে হয়েছিল, যা বিচ্ছেদে শেষ হয়। এখনো সে পরকীয়া করছে আমাকে বিয়ে করেও!!’

অভিনেত্রীর ধারণা, শুধু তিনিই নন; আগের স্ত্রীও এসব পরিস্থিতি সহ্য করতে না পেরে সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার হাজব্যান্ড আরও বিয়ে করবে ৩/৪টা তাই আমার সঙ্গেও এমন শুরু করেছে।

নিজের পরিস্থিতি জানাতে গিয়ে এ চিত্রনায়িকা পোস্টে লিখেন, ‘সুন্দর সংসারের আশায় আমি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে আমি দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি ও ইমোশনাল অ্যাবিউজের মধ্যে আছি।’

‘বারবার এমন পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে যেন অন্যায় দেখেও চুপ থাকি, না হয় নিজেই সম্পর্ক ছেড়ে চলে যাই,’ লেখেন সুবাহ। অতীত নিয়ে অপমান এবং অন্য নারীদের কেন্দ্র করে খারাপ আচরণ ও তাদের সঙ্গে স্বামীর সম্পর্কের বিষয়গুলো প্রতিনিয়ত তাকে মানসিকভাবে ভেঙে ফেলছে বলেও উল্লেখ করেন পোস্টে।

তিনি বলেন, ‘আমি যখন আমাদের বিয়ের বিষয় প্রকাশ করি, তখন থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। নানা ধরনের থ্রেট, প্রেসার ও মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেন আমি নিজে থেকেই ডিভোর্স দিয়ে চুপ হয়ে যাই।’

আলোচিত এ মডেল পোস্টে জানান, তার কাছে অনেক কিছুর প্রমাণ রয়েছে, যা সময় হলে ধীরে ধীরে প্রকাশ করবেন।

পোস্টে অনেক কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন এ অভিনেত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ