ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

লাইভে এসে হুঁশিয়ারি তানজিন তিশার

  • প্রকাশের সময় : Mar 7, 2026 ইং
লাইভে এসে হুঁশিয়ারি তানজিন তিশার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নাটকের শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে চড় মারার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে বিনোদন অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছে। মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালীন এই ঘটনার সূত্রপাত হয়। অভিনেত্রী সামিয়া অথৈ সামাজিক মাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, দৃশ্যের বাইরে তানজিন তিশা তাকে একাধিকবার চড় মেরেছেন এবং এতে তার গাল ও চোখ ফুলে গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তিশা দাবি করেছেন, যা ঘটেছে তা শুধু চরিত্রের প্রয়োজনেই করা হয়েছে। 


এছাড়াও সহশিল্পীর আনা মাদক সেবনের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুটিং সেট থেকেই নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ পুরো টিম নিয়ে লাইভে আসেন তানজিন তিশা। 


সেখানে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, সে যে আমার নামে মিথ্যা কথা বলছে সেজন্য আইনি পদক্ষেপ নেব। পাশাপাশি আরও এক শিল্পীর নামে উলটাপালটা কথা ছড়াচ্ছে। ওয়াশরুমে একঘণ্টা থাকা, নেশা করা, এসব সম্পূর্ণ মিথ্যা কথা। সে বলছে, আমার গায়ে থেকে গন্ধ আসে, একঘণ্টা ওয়াশরুমে ছিলাম ইত্যাদি। এগুলো আসলে কি!


ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শুটিং চলাকালে একটি দৃশ্যে দুজনের চড় মারার কথা ছিল। সামিয়া অথৈয়ের দাবি, তিনি চিত্রনাট্য অনুযায়ী আলতো করে চড় মারলেও তিশা তাকে পাল্টা একাধিক চড় মারেন যা চিত্রনাট্যে ছিল না। 


অন্যদিকে তিশা লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি যদি কিছু করতাম তাহলে আপনি সেটে থাকতে পারতেন না। আমি যদি মারতাম তাহলে প্রথমদিন সেটে কেন বলেননি। আমি তাকে মেরেছি চরিত্রের প্রয়োজনেই। আমি যদি তাকে ব্যক্তি আক্রমণ করতাম তাহলে প্রথমদিন পরিচালককে বলতে পারতো। আমার পরিচালক আমাকে বলতো, আমরা নিজেরা ঠিক করে নিতাম। আপনি সংগঠনকেও জানাননি। সরাসরি চলে গেছেন লাইভে। এটা আমার কাছে মনে হয় পুরোপুরি ব্যক্তি আক্রমণ; আর পূর্বপরিকল্পিত।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
পদ্মায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা চরাঞ্চলে

পদ্মায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা চরাঞ্চলে

ad300