ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

ভেনিসে যাচ্ছেন সুনেরাহ, সঙ্গে বাংলাদেশের সিনেমা

  • প্রকাশের সময় : Sep 2, 2026 ইং
ভেনিসে যাচ্ছেন সুনেরাহ, সঙ্গে বাংলাদেশের সিনেমা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অভিনয়ে পা রাখার পর খুব বেশি সময় লাগেনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসা সুনেরাহ বিনতে কামাল এবার ক্যারিয়ারের আরও বড় আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন। তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সুনেরাহ। সিনেমাটির টিমের সঙ্গে উৎসবে অংশ নিতে তিনিও যাচ্ছেন ভেনিসে।

নিজের এই অর্জন নিয়ে অভিনেত্রী বলেন, ‘এটি আসলে অনেক খুশির খবর। অনেক আনন্দের খবর। এই সিনেমার সবার জন্যই বিষয়টি আনন্দের। দেশের সিনেমার জন্যও। আমিও ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছি।’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন সুনেরাহ। তার মতে, সিনেমাটি ভালো হয়েছে এবং কাজটি করতে গিয়ে তিনি নিজেও দারুণ অভিজ্ঞতা পেয়েছেন। এ সময় পরিচালক রুবাইয়াত হোসেনসহ সিনেমাটির পুরো দলের প্রশংসা করেন তিনি।

ভেনিস সফরকে শুধু নিজের ক্যারিয়ারের অর্জন হিসেবেই দেখছেন না সুনেরাহ, বরং এটিকে শেখার বড় একটি সুযোগ হিসেবেও দেখছেন। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে একই উৎসবে থাকার অভিজ্ঞতা তার জন্য নতুন অনেক দরজা খুলে দেবে বলেই মনে করেন তিনি।

রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বেশ ইতিবাচক সুনেরাহর। শুটিং শেষ হওয়ার পরও পরিচালক তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বলে জানান অভিনেত্রী। এমনকি প্রতি সপ্তাহেই তাদের কথা হয়েছে। পরিচালকের এই আন্তরিকতা তার ভালো লেগেছে বলেও উল্লেখ করেন তিনি।

একটি সিনেমাকে দর্শকের কাছে ভালো করে তুলতে কী প্রয়োজন—এমন প্রশ্নে সুনেরাহর উত্তর, ‘ভালো গল্প, ভালো টিম, ভালো অভিনয়, ভালো পরিচালক—সবকিছু যখন ভালো হয়, তখনই একটি ভালো সিনেমা হয়, সুন্দর সিনেমা হয়। যা এই সিনেমায় আছে।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অবশ্য এবারই প্রথম অংশ নিচ্ছেন না সুনেরাহ। এর আগে ‘মশারি’ সিনেমা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন তিনি। তবে ভেনিসের মতো বিশ্বখ্যাত উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করার সুযোগকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।

ভবিষ্যতে সিনেমায় আরও নিয়মিত হতে চান সুনেরাহ। তবে সংখ্যার চেয়ে কাজের মানকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘সিনেমা করতে চাই, কিন্তু ভালো সিনেমা করতে চাই। ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

ইতোমধ্যে নতুন সিনেমার প্রস্তাবও পাচ্ছেন সুনেরাহ। তবে শুধু প্রস্তাব এলেই কাজ করছেন না; গল্প ও চরিত্র পছন্দ হলেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি। ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজন শেষ করে দেশে ফিরে আবারও নাটকের কাজে ব্যস্ত হয়ে উঠবেন।

সম্প্রতি শেষ হয়েছে সুনেরাহ অভিনীত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এতে সায়রা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি। এমনকি নাটকের চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, বাস্তব জীবনেও অনেক দর্শক তাকে এখন ‘সায়রা’ নামেই ডাকছেন।

বিষয়টি নিয়ে সুনেরাহ বলেন, ‘ভীষণ সাড়া পেয়েছি নাটকটি করে। বিশেষ করে যেখানেই যাই, সায়রা নামে অনেকে ডাকেন। ভালো লাগলো। ভালো কাজের এটাই প্রাপ্তি।’

একদিকে দর্শকপ্রিয় চরিত্র ‘সায়রা’ হয়ে ছোট পর্দায় প্রশংসা, অন্যদিকে দেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার সুযোগ—সব মিলিয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল। ভেনিসের মঞ্চে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে তার এই যাত্রা নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে দেয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ad300