ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

রহস্যঘেরা গল্পে মাহমুদা মাহা

  • প্রকাশের সময় : Sep 3, 2026 ইং
রহস্যঘেরা গল্পে মাহমুদা মাহা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অভিনয়ের পর্দায় এবার ভিন্ন আবহের চরিত্র নিয়ে হাজির হয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মাহমুদা মাহা। ‘শয়তানের নিঃশ্বাস’ নামে নতুন একক নাটকে তাকে দেখা গেছে আবেগ ও রহস্যে ঘেরা একটি চরিত্রে। প্রেমের গল্পের আড়ালে থাকা অন্ধকার সত্য, অবিশ্বাস আর মানসিক দ্বন্দ্বই নাটকটির গল্পে গুরুত্ব পেয়েছে।

নুসরাত নাহার লাবণ্যর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন শাব্দিক শাহিন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা মাহা। চরিত্রটির মধ্যে যেমন আবেগ রয়েছে, তেমনি গল্পের পরিস্থিতি অনুযায়ী রয়েছে রহস্যময়তাও। ফলে অভিনয়ের দিক থেকে কাজটি মাহার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন তিনি।

গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে অভিনয়ের সুযোগ পেলেই আগ্রহী হন মাহা। ‘শয়তানের নিঃশ্বাস’-এর গল্প ও চরিত্রও তাকে আকৃষ্ট করেছে। নাটকটি প্রসঙ্গে মাহমুদা মাহা বলেন, ‘নাটকটির চিত্রনাট্য এক কথায় অসাধারণ। আমরা সচরাচর যে ধরনের প্রেমের গল্প পর্দায় দেখি, এটি তার চেয়ে একদম আলাদা। ভালোবাসার মানুষের আড়ালে যখন কোনো অন্ধকার গোপন রহস্য লুকিয়ে থাকে, তখন একজন মানুষের মানসিক অবস্থা কেমন হয়—তা ফুটিয়ে তোলাই ছিল বড় চ্যালেঞ্জ। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবেন।’

‘শয়তানের নিঃশ্বাস’-এ মাহার সঙ্গে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম এ শাইম, সাব্বির আহমেদ শ্রাবণসহ আরও অনেকে। নাটকটি সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

মঞ্চ দিয়ে শোবিজে পথচলা শুরু মাহার। থিয়েটারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০১৭ সালের দিকে উপস্থাপনায় যুক্ত হন তিনি। এরপর নিজের বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে কনসার্ট, করপোরেট অনুষ্ঠান ও টেলিভিশনে ব্যস্ততা তৈরি করেন। পাশাপাশি অভিনয়েও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এই শিল্পী। এরই মধ্যে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ad300