ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে মারা গেছেন

  • প্রকাশের সময় : Feb 18, 2026 ইং
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে মারা গেছেন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।



 ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ২০১৯ সালে প্রবীণার শরীরে ‘মাইলোমা’ (এক ধরনের রক্ত ক্যানসার) ধরা পড়ে। তবে অসুস্থতাকে সঙ্গী করেই তিনি নিয়মিত কাজ করে গেছেন।


বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলতেন, শুটিং ফ্লোরই তার সবচেয়ে প্রিয় জায়গা। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের প্রতি সেই টান বজায় রেখেছিলেন এই শিল্পী। হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্রেই সাবলীল পদচারণা ছিল প্রবীণার। 



বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। সালমান খানের সুপারহিট ছবি ‘রেডি’-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। 




এছাড়াও ‘গব্বর’ ছবিতে অক্ষয় কুমার এবং ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে তার কাজ নজর কেড়েছিল। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’-তে স্বল্প সময়ের জন্য পর্দায় এসেও দর্শকদের মন জয় করেন তিনি। তাকে শেষবার দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজে।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স