ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি কঙ্গোতে ইবোলার ভয়াবহ অবস্থা, মৃত্যু ৮৮ এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, হারাতে পারেন পদ

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, হারাতে পারেন পদ ছবির ক্যাপশন: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে আলোচিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অভিশংসন কমিটি গঠনের পথে হাঁটছে দেশটির পার্লামেন্ট। এতে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন রামাফোসা এবং পরিস্থিতি আরও জটিল হলে তার প্রেসিডেন্ট পদও ঝুঁকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন, যারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ ও নথি পর্যালোচনা করবে।

গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল। এরপরই নতুন করে অভিশংসন প্রক্রিয়া সামনে আসে।দক্ষিণ আফ্রিকায় ফার্মগেট কেলেঙ্কারি, যা ফালা ফালা কেলেঙ্কারি নামেও পরিচিত। এই কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছে রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি ‘ফালা ফালা’। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওই খামারবাড়ির একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে।এরপর থেকেই প্রশ্ন ওঠে— এই বিপুল অর্থ কোথা থেকে এলো, কেন তা ব্যাংকে না রেখে আসবাবের ভেতরে রাখা হয়েছিল এবং অর্থের হিসাব যথাযথভাবে দেওয়া হয়েছিল কি না।

দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা শুরু থেকেই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে একটি প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রাথমিক অসদাচরণের ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। যদিও প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে আইনিভাবে লড়াই করবেন।

সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রামাফোসা স্পষ্ট করে বলেন, তিনি পদত্যাগ করবেন না। তবে একইসঙ্গে আদালতের রায়কে সম্মান জানানোর কথাও বলেন তিনি।

পার্লামেন্টে গঠিত হতে যাওয়া অভিশংসন কমিটি আগামী কয়েক মাস ধরে বিষয়টি পর্যালোচনা করবে। তদন্ত শেষে তারা আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে। দলটির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কেলেঙ্কারি নিয়ে করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র।

প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাটি করেছে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) ও আফ্রিকান ট্রান্সফর্মেশন মুভমেন্ট (এটিএম)। ইএফএফ ইতোমধ্যে রামাফোসার পদত্যাগ দাবি করেছে।

তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিশংসন কমিটির পর্যবেক্ষণ নেতিবাচক হলেও পার্লামেন্টে ভোটাভুটিতে রামাফোসা টিকে যেতে পারেন। কারণ, প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ২০২৪ সালের নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারালেও এএনসি এখনো ন্যাশনাল অ্যাসেম্বলিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন ধরে রেখেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ