ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

‘হাঙ্গার গেমস’-এ ফিরছেন জেনিফার লরেন্স

  • প্রকাশের সময় : Nov 2, 2026 ইং
‘হাঙ্গার গেমস’-এ ফিরছেন জেনিফার লরেন্স ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। জনপ্রিয় এই সিরিজের ক্যাটনিস এভারডিন চরিত্রে দেখা যাবে তাকে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে এবার শুধু ক্যাটনিস হয়ে পর্দায় ফেরাই নয়, পুরোনো সহশিল্পীদের সঙ্গে পুনর্মিলনের সুযোগও পাচ্ছেন অভিনেত্রী।

আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এটি মূল সিরিজের ধারাবাহিক গল্প নয়, বরং প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার ঘটনা তুলে ধরা হবে।

তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা। প্রেসিডেন্ট স্নো চরিত্রে থাকছেন র‌্যালফ ফাইনস।

সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন জেনিফার লরেন্স। জানান, পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবারও দেখা হওয়া ছিল ভীষণ আবেগের। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তটি ছিল বেশ মজার। লরেন্স জানান, কোনো আমন্ত্রণ ছাড়াই তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন উডি। পুরোনো দিনের সেই দুষ্টুমিতে ফিরে গিয়ে দারুণ উপভোগ করেছেন তিনি। আলাপচারিতায় ‘হাঙ্গার গেমস’ সিরিজের শুটিংয়ের পুরোনো স্মৃতিও সামনে আনেন অভিনেত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ