ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

  • প্রকাশের সময় : Jun 28, 2026 ইং
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলগুলোতে জীবিতদের উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকারী দল জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্সের।

সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায়া পৌঁছেছেন এবং আরও দল আসছে। বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর শত শত আফটারশকের কারণে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় স্বজন, স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে অনেকেই অভিযোগ করেছেন, ভারী যন্ত্রপাতি ও সরকারি সহায়তার ঘাটতি রয়েছে।

ক্ষতিগ্রস্ত কারাবায়েদা এলাকায় মার্কিন সামরিক হেলিকপ্টারে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনদের খোঁজে বিভিন্ন হাসপাতাল ও উদ্ধারকেন্দ্রে ছুটে বেড়াচ্ছে।

ভূমিকম্পের পর আফটারশকের আতঙ্কে অনেক মানুষ ঘরের বাইরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। অনেক বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দারা সেখানে ফিরতে সাহস পাচ্ছেন না।

কর্তৃপক্ষ জরুরি উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে লা গুয়াইরায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করেছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে।

সরকার শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার কথা বললেও, বিরোধী পক্ষের পরিচালিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষকে এখনো নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে। সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকশ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ad300