ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে সেনা মহড়ায় আনসার বাহিনী

  • প্রকাশের সময় : Jul 5, 2026 ইং
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে সেনা মহড়ায় আনসার বাহিনী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
০৫ জুলাই থেকে আগামী ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ মহড়ায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে উপজেলা/থানা আনসার কোম্পানির স্বেচ্ছাসেবী সদস্যরা। এটি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের ধারণার বাস্তবায়নে বাহিনীর সক্ষমতা এবং আন্তঃবাহিনী সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

আধুনিক যুদ্ধব্যবস্থায় বিশেষ করে অপ্রচলিত যুদ্ধ ব্যবস্থায় (Unconventional Warfare-UCW) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জাতীয় সংকট বা যুদ্ধাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গণযুদ্ধের ধারণাকে কার্যকরভাবে বাস্তবায়নে প্রশিক্ষিত ও অস্ত্রচালনায় পারদর্শী এসব স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

গ্রীষ্মকালীন মহড়ায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে সদস্যদের তিন দিনব্যাপী অন দ্য জব ট্রেনিং (On-the-Job Training-OJT) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন মাইনর অপারেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যা মহড়ায় অংশগ্রহণের জন্য সদস্যদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলেছে।

বর্তমান মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে বাহিনীর উপজেলা আনসার কোম্পানি ও প্লাটুনগুলো নতুনভাবে সংগঠিত ও কাঠামোবদ্ধ করা হয়েছে। শিক্ষিত, তরুণ ও দেশপ্রেমিক সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সাংগঠনিক সক্ষমতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নবগঠিত এই প্লাটুনের সদস্যরা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।

গ্রীষ্মকালীন মহড়া-২০২৬-এ উপজেলা/থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের অংশগ্রহণের সুযোগ ও সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আধুনিক সামরিক কৌশল, সমন্বিত অভিযান পরিচালনা এবং অপ্রচলিত যুদ্ধব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, যা ভবিষ্যতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় বাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

ad300