ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

জাবিতে আনসার সদস্যদের আবাসনসংকট নিরসনে বাহিনীর উদ্যোগ, বরাদ্দ দেওয়া হয়েছে দুটি ভবন

  • প্রকাশের সময় : Nov 7, 2026 ইং
জাবিতে আনসার সদস্যদের আবাসনসংকট নিরসনে বাহিনীর উদ্যোগ, বরাদ্দ দেওয়া হয়েছে দুটি ভবন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের আবাসনসংকট ও জীবনযাত্রার বিভিন্ন দুর্ভোগ নিয়ে সম্প্রতি @Dhakapost.com–এ ‘আবাসন সংকট, গ্যাস নেই, জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে থাকছেন জাহাঙ্গীরনগরে কর্মরত আনসার সদস্যরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকা প্রশাসনিক জোনের অধীনে বর্তমানে ১৫০ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এসব সদস্যের আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানে বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত অক্টোবর ২০২৬ মাসে জেলা কমান্ড্যান্ট, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কর্মরত আনসার সদস্যদের আবাসনসংকট ও সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়। পাশাপাশি তাঁদের আবাসন সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাহিনীর এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনসার সদস্যদের আবাসনের জন্য ২ নম্বর বিল্ডিংয়ে দুটি ভবন বরাদ্দ প্রদান করেছে। ইতোমধ্যে ভবন দুটিতে প্রয়োজনীয় চৌকি, ফ্যানসহ বিভিন্ন আনুষঙ্গিক আবাসনসুবিধার ব্যবস্থা করা হয়েছে। তবে রান্নার জন্য গ্যাস সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন না হওয়ায় সদস্যদের নতুন ভবনে স্থানান্তর কার্যক্রম এখনো বাকি রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংযোগ-সংক্রান্ত সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এর পরপরই অঙ্গীভূত আনসার সদস্যদের নববরাদ্দকৃত ভবন দুটিতে স্থানান্তর করা সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আবাসনসংকট নিরসন হবে এবং সদস্যদের জীবনযাত্রার মান, স্বাচ্ছন্দ্য ও দায়িত্ব পালনের কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের আবাসন-সংক্রান্ত সমস্যা ও দুর্ভোগ কর্তৃপক্ষের নজরে আনার জন্য@Dhakapost.com - কে আন্তরিক ধন্যবাদ। এ ধরনের দায়িত্বশীল ও ইতিবাচক রিপোর্টিং ভবিষ্যতেও বাহিনীর বিস্তৃত সাংগঠনিক ব্যবস্থাপনায় গঠনমূলক উন্নয়ন সহায়ক হবে—তাই সকলের প্রত্যাশা।

সদস্যদের কল্যাণ, মর্যাদা ও জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উন্নত আবাসন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স