ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

নিয়ন্ত্রণে ডেমরার প্যাকেজিং কারখানার আগুন

  • প্রকাশের সময় : Apr 30, 2026 ইং
নিয়ন্ত্রণে ডেমরার প্যাকেজিং কারখানার আগুন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ডেমরার প্যাকেজিং কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে সকাল ১১টা ৩৮ মিনিটে রাজধানীর ডেমরায় ইমোরটোফ্লেক্স নামে চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় আগুন আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।সময় বাড়ার সঙ্গে আগুন ছড়িয়ে পড়তে শুরু করায় পরবর্তীতে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, সুজন নামে এক শ্রমিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটি ভর্তি করানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্র

দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্র

ad300