ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

  • প্রকাশের সময় : Mar 12, 2026 ইং
শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে তিনি যা দেখালেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ঢাকার অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার ঝড়।

আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির টিজারটি শুরু হয় ঢাকার এক গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিব বলেন, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে... ভয়ংকর।’


লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে ধরা দিয়েছেন শাকিব। পুরো টিজার জুড়ে ছিল আধুনিক মানের অ্যাকশন কোরিওগ্রাফি। বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটে শাকিবকে যেভাবে অনেক শত্রুর বিরুদ্ধে লড়তে দেখা গেছে, তা ছিল নিখুঁত। 


টিজারের ক্লাইম্যাক্সে স্টাইলাইজড মিনিগান দিয়ে গোলার বৃষ্টির দৃশ্যটি ছিল সবচেয়ে রোমাঞ্চকর, যেখানে গাড়ি উড়ে যাওয়া আর আগুনের লেলিহান শিখা সিনেম্যাটিক আবেদনকে পূর্ণতা দিয়েছে।


ডার্ক টোনের সাথে নিওন লাইটিংয়ের ব্যবহার আন্ডারওয়ার্ল্ডের আবহকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছে। বিস্ফোরণের দৃশ্য এবং বুলেটের ইমপ্যাক্টগুলোও ছিল বেশ বাস্তবসম্মত।


টিজারের শেষে শাকিব কিলার লুকে বলেন, ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো... প্রিন্স।’


কারিগরি দিক থেকেও চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।


‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে। 



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডেই মশার রাজত্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডেই মশার রাজত্ব

ad300