ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

মানুষ ভুল স্বীকারের ক্ষেত্রে সততা এবং আন্তরিকতা দেখতে চায়

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
মানুষ ভুল স্বীকারের ক্ষেত্রে সততা এবং আন্তরিকতা দেখতে চায় ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
1768459961horizontal2.png

সংবাদমাধ্যমগুলোর ভুল স্বীকারের ক্ষেত্রে মানুষ সততা এবং আন্তরিকতা দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, এএফপিতে কাজ করার সময় সাংবাদিকতা সম্পর্কে প্রথম যে শিক্ষাগুলো আমি পেয়েছিলাম তার একটি হলো- ভুল করলে তা নিঃসংকোচে স্বীকার করতে হবে। একটি ভুল অথবা মিথ্যা ঢাকতে অজুহাত দেওয়ার বা জটিল ব্যাখ্যা দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। শুধু স্পষ্টভাবে ভুল স্বীকার করুন। মানুষ বোঝে- ভুল হতেই পারে। কেবল মানুষ ভুল স্বীকারের ক্ষেত্রে সততা এবং আন্তরিকতাটা দেখতে চায়।

তিনি আরও লেখেন, বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোতে সেই আন্তরিকতা কয়েক দশক ধরেই অনুপস্থিত।

তিনি বলেন, যখন কোনো ভুল বা মিথ্যাচার ধরিয়ে দেওয়া হয় তখন স্বাভাবিক প্রতিক্রিয়া হয় তা উপেক্ষা করা। কেউ কোনো ভুলের পরিপ্রেক্ষিতে জবাব দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পাদক অজুহাত দেখান বা বিভ্রান্তিকর ভাষা ব্যবহার করে তার ভুলকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। এরপরও যদি ভুল সংশোধনের জন্য তাদের ওপর চাপ বাড়ে, নীরবে ওই প্রতিবেদনটিই মুছে ফেলা হয়। এক্ষেত্রে পাঠকদেরকে তারা এটাও অবহিত করেন না যে, ভুলের কারণেই তারা প্রতিবেদনটি সরিয়ে ফেলেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স