ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

  • প্রকাশের সময় : Jun 21, 2026 ইং
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার ছবির ক্যাপশন: ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
1768459961horizontal2.png

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন আগামী তিন থেকে চার বছরের ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) সকালে সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, তিন-চার বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে দুইজন করে মিডওয়াইফ থাকবে। এছাড়া উপজেলা এবং জেলা পর্যায়েও পর্যাপ্ত সংখ্যক মিডওয়াইফ থাকবে।স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, দেশে বর্তমানে তিন হাজারেরও কম মিডওয়াইফ কর্মরত রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ সংকট কাটাতে আগামী এক বছরের মধ্যে প্রয়োজনীয় সংখ্যার এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা (প্রাইমারি হেলথ কেয়ার) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডা. জিয়াউদ্দিন আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। তবে জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে কমিউনিটি ক্লিনিকের আদলে নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রয়োজন রয়েছে। এসব কেন্দ্রে রক্তচাপ পরিমাপ, বিভিন্ন রোগের স্ক্রিনিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও অন্য মৌলিক সেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ad300