নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে ২০২৬ তারিখে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহবায়ক বশির উল্লাহ বশির, সদস্য সচিব সাকিবুল হোসেন বাবু এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক আনিসুল হক টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে ফারহান আহমেদ শামীমকে আহবায়ক এবং আনোয়ার হোসেন বাপ্পিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে জাহিদুল হাসান তামিম এবং যুগ্ম-আহবায়ক হিসেবে মোয়াজ্জেম হোসেন হিরা, মোঃ তারেক ও মোঃ নাসিমসহ মোট ১৯ জন দায়িত্ব পেয়েছেন। এছাড়া নাজমুল হোসেন ও রাহিমুর রহমান আকাশসহ ৫ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সাংগঠনিক নির্দেশনায় জানানো হয়েছে যে, আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং সদস্য সচিব-এই তিনজনকে দলীয় কার্যক্রমের জন্য স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী ২১ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে থানা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারহান আহমেদ শামীম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মোহাম্মদপুর থানা ৩১ নং ওয়ার্ড ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।
আমাদের প্রথম লক্ষ্য হলো ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিটে পরিণত করা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।" তিনি আদর্শ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
নিউজ ডেস্ক: