ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

আনসারের তৎপরতায় বরিশাল সদর হাসপাতালে ২ পকেটমার আটক: পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : Jul 27, 2026 ইং
আনসারের তৎপরতায় বরিশাল সদর হাসপাতালে ২ পকেটমার আটক: পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বরিশাল সদর জেনারেল হাসপাতালে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা এক সেবাগ্রহীতার টাকা চুরির সময় হাতেনাতে দুই পকেটমারকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। সোমবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

টিকিট কাউন্টারের লাইনে এক ব্যক্তির পকেট থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল সাগর (৩৫) ও খোকন (৩০) নামের দুই পকেটমার। বিষয়টি তাৎক্ষণিকভাবে দেখে ফেলেন দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো. শহিদুল ইসলাম ও আনসার শিমুল। ঝটিকা অভিযান চালিয়ে তারা দুজনকে হাতেনাতে আটক করে। 

আটকের পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযুক্ত দুই পকেটমারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আনসার সদস্যদের এমন সতর্ক দৃষ্টি ও পেশাদারিত্বের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী ঐ সেবাগ্রহীতা।

দেশের সরকারি হাসপাতালগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনী আবারো তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স