ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

পটিয়ায় আনসার-ভিডিপির উদ্যোগে বন্যাকবলিত ৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : Jul 14, 2026 ইং
পটিয়ায় আনসার-ভিডিপির উদ্যোগে বন্যাকবলিত ৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ও ছনহারা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত মানুষের দুর্ভোগ লাঘবে দুর্যোগের শুরু থেকেই পটিয়া উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা জনসচেতনতামূলক কার্যক্রম, উদ্ধার তৎপরতায় সহায়তা, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা, সাহসিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বড়লিয়া ও ছনহারা ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, আলু, পেঁয়াজ ও দিয়াশলাই। এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক দুর্যোগকালীন সময়ে সকল আনসার ও ভিডিপি সদস্যকে উদ্ধার, পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাঁর সেই আহ্বানের প্রতিফলন হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো পটিয়াতেও আনসার-ভিডিপি সদস্যরা মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকা বাহিনীর জনকল্যাণমূলক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

প্রতিটি দুর্যোগে সাহসিকতা, প্রতিটি সংকটে দায়িত্বশীলতা, প্রতিটি মানবিক উদ্যোগে মানুষের নির্ভরতার নাম–বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ad300