ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

বান্দরবানে পাহাড়ধসে বন্ধ যোগাযোগ, হিল ভিডিপির তৎপরতায় সচল সড়ক

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
বান্দরবানে পাহাড়ধসে বন্ধ যোগাযোগ, হিল ভিডিপির তৎপরতায় সচল সড়ক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে মঙ্গলবার দুপুরে ভারী বর্ষণে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। সড়ক বন্ধ হলে (গজালিয়া আর্মি ক্যাম্পে কর্মরত) ভিডিপি প্লাটুন লিডার হাফিজুর রহমানের নেতৃত্বে হিল ভিডিপি সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। প্রবল বৃষ্টির মধ্যেই মাটি ও উপড়ে পড়া গাছ কেটে তারা রাস্তাটি দ্রুত সচল করেন।


প্রতিকূল আবহাওয়ায় হিল ভিডিপি সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক উদ্ধার তৎপরতা পাহাড়ি মানুষের মাঝে গভীর কৃতজ্ঞতাবোধ তৈরি করেছে। বড় গণমাধ্যমের অগোচরে থাকা এই নিরলস সেবামূলক কাজ স্থানীয় জনসাধারণের মনে বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর ভিডিপি সদস্যদের প্রতি আস্থা ও ভালোবাসার জায়গা আরও দৃঢ় করেছে।


১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করেন, উদ্দেশ্য ছিল তৃণমূলের নিরাপত্তা ও আঞ্চলিক স্বনির্ভরতা নিশ্চিত করা। প্রান্তিক মানুষকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করার জন্য ছিল তাঁর এই দূরদর্শী পরিকল্পনা।


সেই ভাবনার প্রতিফলন আজ বৃহৎ পরিসরে পার্বত্য অঞ্চলেও দৃশ্যমান। সমতলের ভিডিপি/টিডিপির পাশাপাশি পাহাড়ের সুরক্ষায় নিয়োজিত হিল ভিডিপি সদস্যরা দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পরম বন্ধুতে পরিণত হয়েছেন। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) প্রতিনিয়ত নীরব অবদান রাখছে।


এই উদ্ধার অভিযান প্রমাণ করে যে, প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরেও ভিডিপি তার মূল লক্ষ্য বজায় রেখেছে। প্রান্তিক মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা দেশ ও মানুষের সেবায় প্রতিনিয়ত নিয়োজিত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
চমক নিয়ে অ্যামাজনে হাজির পাওলি দাম

চমক নিয়ে অ্যামাজনে হাজির পাওলি দাম

ad300