ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

মৌলভীবাজারে আনসার-ভিডিপির অভিযানে মাদকসহ কারবারি আটক: পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
মৌলভীবাজারে আনসার-ভিডিপির অভিযানে মাদকসহ কারবারি আটক: পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
মৌলভীবাজারের জুড়ীতে ১২ পুঁটলি গাঁজাসহ মিরাজ মিয়া (৫৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনসার ও ভিডিপি। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আড়াইটার দিকে জুড়ী উপজেলার মনতৈল গ্রামে উপজেলা আনসার কোম্পানি কমান্ডারের নেতৃত্বে স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে এই আকস্মিক অভিযান চালানো হয়। 

আটক মিরাজ দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে জুড়ী উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমান বিষয়টি আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মৌলভীবাজারকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টের সরাসরি নির্দেশনায় আনসার কমান্ডার সাইফুর স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে বিকাল আড়াইটার দিকে মিরাজ মিয়ার বাড়ি চারদিক থেকে ঘেরাও করেন। এরপর তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে হাতেনাতে আটক করা হয় এবং ১২ পুঁটলি গাঁজা জব্দ করা হয়। 

গত (১৩ জুলাই) মাদক ব্যবসার দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মহান জাতীয় সংসদে মাদক নিয়ন্ত্রণ (সংশোধিত) বিল'২০২৬ পাস হয়েছে। আইন পাসের পরপরই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় দেশজুড়ে চলমান মাদকবিরোধী কঠোর অবস্থানের পাশাপাশি‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন। 

জুড়ীর এই ঝটিকা অভিযান সেই নির্দেশনা বাস্তবায়নেরই অংশ । অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে জুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের যৌথ সমন্বয়ে তাকে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় জনসাধারণ আনসার বাহিনীর এমন মাদকবিরোধী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন। 

দেশজুড়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও সরকারের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয়। স্থানীয় বাসিন্দারা আনসার বাহিনীর এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। মৌলভীবাজার জুড়ীর এই অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে একটি উজ্জ্বল এবং অনুকরণীয় দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদ্মায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা চরাঞ্চলে

পদ্মায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা চরাঞ্চলে

ad300