ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

জন্মদিনে স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

  • প্রকাশের সময় : Nov 16, 2026 ইং
জন্মদিনে স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার কণ্ঠের সুরের জাদুতে মোহিত করেছেন শ্রোতাদের। তার কণ্ঠে গীত হয়েছে চলচ্চিত্রের কয়েক হাজার গান। এ ছাড়াও দেশের গানসহ নানা ফর্মের গানে তিনি সুরের ঝঙ্কার তুলেছেন। কিংবদন্তি এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে ‘রুনা মহল’ নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেয়া হয়েছে একটি স্বর্ণের গিটার। অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর তনয়া সংগীতশিল্পী আঁখি আলমগীর।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর কিংবদন্তি এই শিল্পীর জন্মদিনকে রাঙিয়ে তুলতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন স্বর্ণের গিটার। গিটার পেয়ে রুনা লায়লা উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে এখনো পর্যন্ত রুনা লায়লার অনেক অজানা তথ্য। টাইমজোন-‘রুনা মহল’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স