ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা! ছবির ক্যাপশন: নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

জার্সি কিংবা মুখে রঙ নয়, এবার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে হাতের নখেও। মিয়ামিতে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের পতাকা আঁকিয়ে নিচ্ছেন বিশেষ নেইল আর্টের মাধ্যমে। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকার এই আকর্ষণীয় নকশার জন্য গুনতে হচ্ছে ১০০ মার্কিন ডলার।

বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।

যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি নেইল সেলুন বিশ্বকাপ উপলক্ষে দিচ্ছে ভিন্নধর্মী এক সেবা। ফুটবলপ্রেমীদের প্রিয় দলের জাতীয় পতাকা আঁকা হচ্ছে হাত ও পায়ের নখে। বিশ্বকাপকে ঘিরে এমন রঙিন সাজে মেতে উঠছেন বিভিন্ন দেশের সমর্থকেরা।

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা

নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

জার্সি কিংবা মুখে রঙ নয়, এবার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে হাতের নখেও। মিয়ামিতে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের পতাকা আঁকিয়ে নিচ্ছেন বিশেষ নেইল আর্টের মাধ্যমে। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকার এই আকর্ষণীয় নকশার জন্য গুনতে হচ্ছে ১০০ মার্কিন ডলার।

বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।

যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি নেইল সেলুন বিশ্বকাপ উপলক্ষে দিচ্ছে ভিন্নধর্মী এক সেবা। ফুটবলপ্রেমীদের প্রিয় দলের জাতীয় পতাকা আঁকা হচ্ছে হাত ও পায়ের নখে। বিশ্বকাপকে ঘিরে এমন রঙিন সাজে মেতে উঠছেন বিভিন্ন দেশের সমর্থকেরা।

আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, মরক্কোসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক সব ডিজাইন। তবে মিয়ামিতে সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের পতাকার।শহরটিতে লাতিন আমেরিকানদের আধিক্যের কারণেই এই তিন দলের সমর্থক বেশি। শুধু হাতের নখ নয়, অনেকেই একই নকশা করাচ্ছেন পায়ের নখেও। বিশ্বকাপের পুরো সময়জুড়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠেছে এই নেইল আর্ট।

জার্সি, স্কার্ফ কিংবা মুখে রঙের পাশাপাশি এবার নখেও ফুটে উঠছে প্রিয় দেশের পতাকা। বিশ্বকাপের আবেগকে ভিন্নভাবে উদযাপন করতে ফুটবলপ্রেমীদের কাছে এই ব্যতিক্রমী নেইল আর্ট হয়ে উঠেছে নতুন আকর্ষণ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ