ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বিমানে লেখা বিশেষ বার্তা

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বিমানে লেখা বিশেষ বার্তা ছবির ক্যাপশন: আরাঘচির বিমানে মিনাবের শিশুদের স্মরণ। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আর এ সফরে আরাঘচির ব্যবহৃত বিমানে লেখা ছিল বিশেষ বার্তা। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরাঘচি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় আরাঘচিকে স্বাগত জানান।এদিকে আরাঘচির বহনকারী উড়োজাহাজটির নাম ছিল ‘মিনাব১৬৮’। যা বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করছে। যুদ্ধ শুরুর সময় ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ কন্যাশিশুর স্মরণে এই নাম রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স