ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

‘দেবদাস’ সিনেমাকে ওভাররেটেড বললেন পাকিস্তানি অভিনেত্রী

  • প্রকাশের সময় : May 17, 2026 ইং
‘দেবদাস’ সিনেমাকে ওভাররেটেড বললেন পাকিস্তানি অভিনেত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডের কালজয়ী সিনেমা ‘দেবদাস’ এর গল্প নিয়ে প্রশ্ন তুলে এবং এটিকে অতিরিক্ত প্রশংসিত বা ওভাররেটেড আখ্যা দিয়ে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন। ম্যাশন নামের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় করা তার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ছবিটির ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।


সাক্ষাৎকারে দানানিরকে এমন একটি ক্লাসিক সিনেমার নাম বলতে বলা হয়েছিল যা তার কাছে ওভাররেটেড বা অতিরিক্ত প্রশংসিত মনে হয়। জবাবে তিনি সরাসরি সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ২০০২ সালের বিখ্যাত ছবি ‘দেবদাস’ এর নাম নেন। সিনেমার মূল গল্প নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এই গল্পের মানে কী। একজন মদ্যপ ব্যক্তি আছে একজন আত্মসম্মানহীন নারী আছে একজন খারাপ বাবা আছে এবং অন্য একজন নারী আছে যাকে পুরুষটির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। 


আমি ছবির সেট জাঁকজমক আর পোশাকের প্রশংসা করি কিন্তু গল্পটা কী। আমরা কেন মদ্যপান ও নেশাকে এভাবে মহিমান্বিত করছি। ভিডিও ক্লিপটি অনলাইনে আসার পরপরই এক্স বা সাবেক টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয় ও পাকিস্তানি নেটিজেনরা এই অভিনেত্রীর ওপর চড়াও হন।



সিনেমা সম্পর্কে তার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমার নিশ্চিত ধারণা দানানির জানেনই না যে দেবদাস সিনেমাটি বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি। সস্তা ভাইরাল রিলের মাধ্যমে যারা রাতারাতি অভিনেতা হয় তাদের কাছ থেকে এমনটাই আশা করা যায়।’



সমালোচনার মুখে পড়া পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন মূলত ‘সিনফ ই আহান’ ‘মুহাব্বাত গুমশুদা মেরি’ এবং ‘ভেরি ফিল্মি’র মতো বেশ কিছু পাকিস্তানি নাটকে অভিনয়ের জন্য পরিচিত।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ad300