ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

কর ফাঁকির অভিযোগ থেকে খালাস শাকিরা, ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
কর ফাঁকির অভিযোগ থেকে খালাস শাকিরা, ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা ছবির ক্যাপশন: কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, স্পেনের কর কর্মকর্তাদের দাবি ছিল ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন বসবাস করেছিলেন যা দেশটিতে কর দেয়ার জন্য ন্যূনতম সময়সীমা। তাই গায়িকার কাছ থেকে করের অর্থ আদায় করেন কর্মকর্তারা।তবে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায়ে স্পষ্ট জানিয়েছেন, ওই অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন যা কর দেওয়ার নির্ধারিত সময়সীমা থেকে ২০ দিন কম। কর কর্তৃপক্ষদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় শাকিরার ওপর আরোপিত জরিমানা সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করা হয়।
 
আদালত তাই দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে শাকিরার ওপর আরোপিত অর্থ ও জরিমানা বাবদ নেয়া প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন।
 
দীর্ঘ আইনি লড়াইয়ের পর মানসিক স্বস্তি পাওয়া শাকিরা সংবাদমাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রায় এক দশক ধরে আমার সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ব্যবহার করা হয়েছিল। এখানে কোনো কর ফাঁকি দেয়া হয়নি এবং প্রশাসন নিজেও কখনো তা প্রমাণ করতে পারেনি। কারণ পুরো বিষয়টিই ছিল সাজানো।শাকিরা আরও বলেন, আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আটটি বছর আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছে। আমি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি, যার প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপর পড়েছে।প্রসঙ্গত, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ গানে কণ্ঠ দিয়েছেন শাকিরা। এ গানের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন ল্যাটিন এ পপ সংগীতশিল্পী, যা ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। 

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় জলিল হাওলাদার ২০ দিন কা

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় জলিল হাওলাদার ২০ দিন কা

ad300