ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

  • প্রকাশের সময় : Jun 24, 2026 ইং
২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন দুই ম্যাচ শেষে প্রবেশ করেছে চূড়ান্ত উত্তেজনার পর্যায়ে। ৪৮ দলের এই নতুন ফরম্যাটে নকআউট পর্বে যাবে ৩২টি দল—প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। ফলে শেষ রাউন্ডের আগে অনেক দল যেমন নকআউট নিশ্চিত করে ফেলেছে, তেমনি অনেকের বিদায়ও ঘটেছে আগেভাগেই। বাকি দলগুলো এখন দাঁড়িয়ে কঠিন সমীকরণের সামনে।

গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো টানা দুই জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে আগেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং ড্র হলেই পরের পর্বে উঠবে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা সমান ১ পয়েন্ট নিয়ে এখনো টিকে আছে, তবে জয় ছাড়া তাদের সামনে আর কোনো সহজ পথ নেই। বিশেষ করে জয়ই নির্ধারণ করবে দক্ষিণ আফ্রিকার ভাগ্য, আর চেকিয়ার জন্য গোল ব্যবধানের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গ্রুপ ‘বি’তে কানাডা ও সুইজারল্যান্ড সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই অবস্থানে আছে এবং শেষ ম্যাচেই নির্ধারণ হবে গ্রুপসেরা। ড্র পেলেই দুই দলই নকআউট নিশ্চিত করবে। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে বসনিয়া ও কাতারের সামনে সম্ভাবনা থাকলেও তাদের জন্য প্রয়োজন বড় ব্যবধানে জয় এবং অন্য ম্যাচের ফল।গ্রুপ ‘সি’তে ব্রাজিল ও মরক্কো ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দুইয়ে থাকলেও গ্রুপের লড়াই এখনো খোলা। পরবর্তী ম্যাচে ব্রাজিল জিতলে গ্রুপসেরা হবে, মরক্কোর সামনে ড্র বা জয় যথেষ্ট। তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডও জয়ের মাধ্যমে চমক দেখিয়ে নকআউট নিশ্চিত করার সুযোগে আছে। তবে কোনো পয়েন্ট না পাওয়া হাইতির বিদায় ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।গ্রুপ ‘ডি’তে যুক্তরাষ্ট্র দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে রয়েছে, যেখানে গোল ব্যবধান বড় ভূমিকা রাখবে। তুরস্ক টানা দুই হারে ইতোমধ্যে বিদায় নিয়েছে।

গ্রুপ ‘ই’তে জার্মানি দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে। আইভরিকোস্ট ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ইকুয়েডর ও কুরাসাও এখনও তৃতীয় স্থানের দৌড়ে থাকলেও তাদের জন্য শেষ ম্যাচই নির্ধারণী।

গ্রুপ ‘এফ’ এ নেদারল্যান্ডস ও জাপান ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমের প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। ড্র পেলেই দুই দলই পরের পর্বে যাবে। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা সুইডেনের জন্য জয় ছাড়া বিকল্প নেই। কোনো জয় না পেয়ে গ্রুপের তলানিতে থাকা তিউনিসিয়া ইতোমধ্যে বিদায় নিয়েছে।

গ্রুপ ‘জি’তে মিসর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে; শেষ ম্যাচে জয় পেলেই গ্রুপসেরা হয়ে উঠবে রাউন্ড অব ৩২-এ। ইরান ও বেলজিয়াম সমান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে আছে, যেখানে ফেয়ার প্লে রুলও বড় ভূমিকা রাখতে পারে। নিউজিল্যান্ডের বিদায় অনেকটাই নিশ্চিত।

গ্রুপ ‘এইচ’ সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে, যেখানে স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। উরুগুয়ে ও কেপ ভার্দে সমান দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের লড়াইয়ে। সৌদি আরবও এখনও গাণিতিকভাবে টিকে আছে, তবে তাদের জন্য বড় ব্যবধানে জয় প্রয়োজন।

গ্রুপ ‘আই’তে ফ্রান্স ও নরওয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট করে নিয়ে আগেই ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করেছে। এখন শুধু গ্রুপসেরার লড়াই বাকি। সেনেগাল ও ইরাক তৃতীয় স্থানের জন্য লড়ছে।

গ্রুপ ‘জে’তে আর্জেন্টিনা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবং গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থানের জন্য লড়ছে, আর জর্ডান ইতোমধ্যে বিদায় নিয়েছে।

গ্রুপ ‘কে’তে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে। পর্তুগাল ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষ ম্যাচে তাদের সতর্ক থাকতে হবে। কঙ্গো এখনও তৃতীয় স্থানের সম্ভাবনায় আছে। কোনো পয়েন্ট না পাওয়া উজবেকিস্তানের বিদায় গতকাল রাতেই নিশ্চিত হয়েছে।

গ্রুপ ‘এল’ সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে ইংল্যান্ড ও ঘানা ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে। ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে এখনও দৌড়ে আছে। শেষ ম্যাচে ইংল্যান্ড জয় পেলেই গ্রুপসেরা হবে, অন্যদিকে ঘানা ও ক্রোয়েশিয়ার লড়াই নির্ধারণ করবে দ্বিতীয় স্থান। অপরদিকে তলানিতে থাকা পানামার বিদায় আগেই নিশ্চিত হয়েছে।

সব মিলিয়ে ২ ম্যাচ শেষে বিশ্বকাপের নকআউট পর্বের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলেও শেষ রাউন্ডে অপেক্ষা করছে নাটকীয়তা, অঙ্কের হিসাব আর ভাগ্য নির্ধারণী লড়াই।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ad300