ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

বীরের সঙ্গে ব্রেকআপের গুঞ্জনের যা বললেন তারা

  • প্রকাশের সময় : Feb 8, 2026 ইং
বীরের সঙ্গে ব্রেকআপের গুঞ্জনের যা বললেন তারা ছবির ক্যাপশন: তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়াI
1768459961horizontal2.png

বলিউড পাড়ায় তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ গুঞ্জন এখন তুঙ্গে। গত ডিসেম্বর থেকে চলা এই জল্পনার মাঝেই অভিনেত্রী শোনালেন মানসিক শান্তির কথা। পরিস্থিতি যাই হোক, জীবনে মানসিক শান্তি বজায় রাখাটাই যে সবচেয়ে জরুরি—অকপটে জানালেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ খ্যাত এই তারকা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা বলেন, “সাফল্য একেক জনের কাছে একেক রকম। কিন্তু সবাই দিনশেষে মানসিক শান্তি খোঁজে। তাই মানসিক শান্তি ও ভালোবাসার মানুষের সংস্পর্শে থাকার চেয়ে ভালো আর কিছু হয় না।” তিনি আরও জানান, খুব ছোট বয়স থেকে স্পটলাইটে থাকায় তিনি জানেন কীভাবে নিজেকে শান্ত রাখতে হয় এবং স্নায়ু নিয়ন্ত্রণ করতে হয়। বাইরের সমালোচনা তাকে বিচলিত করে না, কারণ তিনি মনে করেন সত্যটা তার কাছের মানুষ জানলেই যথেষ্ট।


গুঞ্জন রয়েছে, বড়দিনে গায়ক এ পি ধিলোঁর কনসার্টে তারার ঘনিষ্ঠতা এবং পরবর্তীতে প্রেমিক বীরের জন্মদিনের পার্টিতে অনুপস্থিতিই এই বিচ্ছেদের কারণ। যদিও তারা বা বীর কেউই মুখ খোলেননি, তবে ‘মানসিক শান্তি’ নিয়ে তারার এই মন্তব্য ব্রেকআপ জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে।



    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স
    সর্বশেষ সংবাদ