ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, ঘটনা কী

  • প্রকাশের সময় : Jul 4, 2026 ইং
হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, ঘটনা কী ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজের নানা আপডেট নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে প্রকাশ করা দুটি ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, তার বাম পায়ে প্লাস্টার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লাগছে।’

এর কয়েক ঘণ্টা পর বিকেলে আরও একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ওই ভিডিওতে দেখা যায়, বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসে আছেন তিনি। ভিডিওটির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, সেটি কোনো হাসপাতাল থেকে ধারণ করা হয়েছে। দ্বিতীয় ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এক পায়ে….’

তবে কী কারণে তার পায়ে আঘাত লেগেছে বা কী ধরনের চিকিৎসা চলছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানাননি অভিনেত্রী।
পরীমণির এমন ভিডিও প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ ধারণা করছেন, মজার ছলে পোস্ট করলেও তিনি আঘাতজনিত যন্ত্রণার মধ্যেই রয়েছেন। আবার অনেকে মনে করছেন, ভিডিও দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধারণ করা হয়েছে।

যদিও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো পরীমণির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

ad300