ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

  • প্রকাশের সময় : Jul 5, 2026 ইং
মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ প্রতিটি বিভাগে একটি করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দলের আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কে খেলবেন, সেটিই এখন মূল প্রশ্ন। নকআউট পর্ব থেকেই হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর পরিকল্পনা ছিল। তবে বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোটের কারণে তিনি এখনো পুরোপুরি ফিট নন।

ফলে মিশরের বিপক্ষে মেসির সঙ্গী হিসেবে লাউতারোই থাকতে পারেন, তবে আলভারেজ ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।আর্জেন্টিনা দলের রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কেপ ভার্দের বিপক্ষে তার পেশিতে টান লাগে মেদিনার। ফলে তিনি পুরোপুরি সুস্থ না হলে তাগলিয়াফিকো একাদশে ফিরতে পারেন।মাঝমাঠেও ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তিনি খেললে মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন, এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও সামনে উঠে আক্রমণে করতে পারবেন।

অন্য বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেসকেও বিবেচনা করা হচ্ছে। তিনি খেললে আক্রমণভাগ আরও গতিময় হতে পারে। তবে এই পরিবর্তন হলে থিয়াগো আলমাদাকে একাদশ থেকে বাদ পড়তে হতে পারে।

সব মিলিয়ে স্কালোনির কাছ থেকে বড় কোনো চমক আসার সম্ভাবনা কম। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেও কেপ ভার্দের বিপক্ষে খেলা দলটিকেই মূল ভিত্তি ধরে মিশরের বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ