ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ক্যানসার ধরা পড়ার পরই ‌‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান

  • প্রকাশের সময় : Nov 1, 2026 ইং
ক্যানসার ধরা পড়ার পরই ‌‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ক্যানসার ধরা পড়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী হিনা খান। দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও আগে থেকে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকেই হঠাৎ এই সিদ্ধান্ত নেন তিনি, যাতে সম্মতি দেন প্রেমিক রকি জয়সওয়ালও। শেষ পর্যন্ত ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ে।

ভারতের টেলিভিশন অভিনেত্রী হিনা খান জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত হওয়ার পরই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। তখন তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে নিজের বিয়ের গল্প শুনিয়েছেন হিনা। সেখানে বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে পুরোনো স্মৃতি মনে করে অভিনেত্রী বলেন, সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না তাদের।

হিনা বলেন, এটি ছিল একেবারেই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। আমরা বিষয়টি পরিকল্পনা করিনি। আমার মনে হয় না, আমরা বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, ১০ বছরেরও বেশি। এখন মনে হয় ১৩-১৪ বছর হয়ে গেছে।

বিয়ের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শারীরিকভাবে আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন তাকে বলেছিলাম, হয় তুমি জীবনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকে বিয়ে করো। কারণ আগামীকাল কী হবে, তা আমি জানি না।

অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ে কি সত্যিই মাত্র ১৫ মিনিটে সম্পন্ন হয়েছিল? উত্তরে হিনা বলেন, আসলে তারও কম সময়ে।হিনা জানান, শারীরিক অসুস্থতা ও ভবিষ্যতের অনিশ্চয়তাই তাকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তার ভাষায়, আমি জানি না কী হতে যাচ্ছে। সত্যি বলতে, এই অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো বিয়েটা করে ফেলি। সে বলেছিল, ঠিক আছে। তার কখনো কোনো আপত্তি ছিল না।

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম পরিচয় হয় হিনা খান ও রকি জয়সওয়ালের। ধারাবাহিকে অক্ষরার চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে রকি যুক্ত ছিলেন প্রযোজনা বিভাগের সঙ্গে।

কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর থেকে স্তন ক্যানসারের সঙ্গে হিনার লড়াইসহ নানা সময়ে একে অপরের পাশে থেকেছেন এই জুটি।

দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালের জুনে বিয়ে করেন তারা। বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, দুটি ভিন্ন জগৎ থেকে এসে আমরা ভালোবাসার একটি নিজস্ব পৃথিবী গড়ে তুলেছি। আমাদের ভিন্নতাগুলো মুছে গেছে, হৃদয় এক হয়েছে। এমন এক বন্ধন তৈরি হয়েছে, যা বহু জীবন ধরে টিকে থাকবে। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে আমাদের মিলন চিরস্থায়ী হলো। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স