ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : Jul 6, 2026 ইং
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন বাহিনীর জন্য এক গৌরবময় ও অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে বিবেচিত হয়েছে। এ সাফল্যকে সম্মান জানাতে আজ (০৬ জুলাই) দুপুর ১২:৪০ ঘটিকায় যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের পুত্র এবং নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মোঃ বাচ্চু রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সংবর্ধনার মাধ্যমে বাহিনী তাঁর অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সদস্যদের পরিবারে শিক্ষা, মেধা ও দেশসেবার মূল্যবোধ বিকাশের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক জনাব মাজহারুল ইসলাম ভূঁইয়া নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মোঃ বাচ্চু রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের এ গৌরবোজ্জ্বল অর্জন শুধু তার পরিবারের নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্যই গর্বের বিষয়। তিনি আরও বলেন, এ ধরনের সাফল্য বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং দেশসেবায় আত্মনিয়োগের প্রেরণা জোগাবে।

সংবর্ধনা অনুষ্ঠানে নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মোঃ বাচ্চু রহমান তার এ অর্জনের পেছনে পিতা-মাতার অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। পাশাপাশি পরিবারের অবিচল সমর্থন এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতেই তিনি এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন বলে উল্লেখ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মোঃ বাচ্চু রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানানো হয়। বাহিনী মনে করে, তার এই অনন্য অর্জন প্রমাণ করে যে সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও পারিবারিক মূল্যবোধের সমন্বয় তরুণদের জাতীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পথ সুগম করে। একই সঙ্গে এ সাফল্য বাহিনীর সদস্যদের সন্তানসহ দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, মেধা বিকাশ এবং দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করে ভবিষ্যতে দক্ষ, সৎ ও দায়িত্বশীল রাষ্ট্রসেবক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ