ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

এক দিনের ব্যবধানে বড় বিপদ থেকে বাঁচলেন অপু

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
এক দিনের ব্যবধানে বড় বিপদ থেকে বাঁচলেন অপু ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নেপালে শুটিং করতে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একেবারে কাছাকাছি চলে গিয়েছিল ‘শিকার’ সিনেমার ইউনিট। যে পাহাড়ি সড়ক দিয়ে এক দিন পর কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল অপু বিশ্বাসসহ পুরো দলের, সেখানেই তার আগের দিন ঘটে যায় বড় ধরনের বিপর্যয়। পরিকল্পনা অনুযায়ী ২৬ আগস্ট ওই পথে যাত্রা করলে কী ঘটতে পারত, তা ভাবতেই এখনো শিউরে উঠছেন অপু।

পোখারায় তখন ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। হঠাৎ নেপালের ভয়াবহ পরিস্থিতির খবর পৌঁছালে বদলে যায় পুরো পরিকল্পনা। নিরাপত্তার বিষয়টি যেমন সামনে আসে, তেমনি দুর্যোগের মধ্যে শুটিং চালিয়ে যাওয়ার বিষয়টিও নতুন করে ভাবতে হয় টিমকে। শেষ পর্যন্ত শুটিং বন্ধ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় পুরো ইউনিট।

শুক্রবার রাতে ঢাকায় ফেরার পর নেপালের সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। তার কথায়, স্বস্তি আছে—কারণ বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন তারা। তবে সেই স্বস্তির সঙ্গে মিশে আছে গভীর কষ্টও। কারণ দুর্যোগের ভয়াবহতা এবং মানুষের স্বজন হারানোর দৃশ্য কাছ থেকে দেখেছেন তিনি।

অপু জানান, কাঠমান্ডু থেকে কয়েক ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ঘটে যায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। অথচ তাদেরও ওই পথেই যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত যাত্রার সময় এক দিন পিছিয়ে যাওয়ায় অপ্রত্যাশিত বিপদ এড়াতে সক্ষম হয় ‘শিকার’ টিম।

অপু বিশ্বাস বলেন, ‘২৬ তারিখে আমাদের ওই পথে যাওয়ার কথা ছিল না, ২৭ তারিখে বাস নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এই এক দিনের ব্যবধানই আমাদের বড় একটি দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছে। এখন বিষয়টি মনে হলে সত্যিই শিউরে উঠি।’

দুর্যোগের খবর পাওয়ার পর শুধু নিজেরা নিরাপদে থাকাই নয়, শুটিং চালিয়ে যাওয়া নিয়েও ভাবেন অপু। তার কাছে মনে হয়েছে, চারপাশে যখন মানুষ বিপর্যস্ত, তখন গানের দৃশ্য কিংবা বিনোদনমূলক কোনো কাজের ক্যামেরা চালু রাখা পরিস্থিতির সঙ্গে বেমানান। তাই দলের সঙ্গে আলোচনা করেই শুটিং বন্ধের সিদ্ধান্ত নেন তিনি।

অপু বলেন, ‘এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের কষ্টের দৃশ্য সামনে রেখে গানের শুটিং করা আমার কাছে ঠিক মনে হয়নি। বিষয়টি অমানবিক দেখাতে পারত। তাই টিমের সঙ্গে কথা বলে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি সড়কটি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম। অপু বলেন, ‘ওই পথে অন্তত ১৫ থেকে ২০ দিন যান চলাচল বন্ধ থাকতে পারে। ফলে সিনেমার নির্ধারিত শুটিং শেষ না করেই দেশে ফিরতে হয়েছে আমাদের।’

তবে দেশে ফিরে এসেও নেপালের সেই অভিজ্ঞতা থেকে পুরোপুরি বের হতে পারছেন না অপু। নিরাপদে ফিরে আসার স্বস্তির পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টের স্মৃতিই বারবার মনে পড়ছে তার। বিশেষ করে স্বজন হারানো মানুষের কান্না তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ad300