ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

বলিউডে দ্যুতি ছড়াতে আসছেন এই দক্ষিণী সুন্দরী

  • প্রকাশের সময় : Sep 3, 2026 ইং
বলিউডে দ্যুতি ছড়াতে আসছেন এই দক্ষিণী সুন্দরী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

প্রীতি মুখুন্ধন— ভারতীয় সিনেমার নতুন সেনসেশন। মার্জিত ভাব, কমনীয়তা আর সৌন্দর্যের দারুণ এক মিশেল প্রীতি। সিনেমার পর্দায় তার প্রতিটি ফ্রেমেই যেন আলাদা এক মুগ্ধতা, এক মায়াবী লুক। দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে মোহময়ী তারকা প্রীতি মুখুন্দন এখন ভারতজুড়ে দাপিয়ে বেড়ানোর অপেক্ষায়।

তামিলনাড়ুতে জন্ম নেওয়া প্রীতি মুখুন্ধন অসাধারণ অভিনয় ও রূপ-লাবণ্য দিয়ে খুব অল্প সময়েই সিনেমাজগৎ আলোকিত করে চলেছেন। এবার তামিল-তেলেগু মাতানো এই মডেল ও নৃত্যশিল্পী পা রাখতে চলেছেন বলিউডের চাকচিক্যময় জগতে। গ্ল্যামারাস এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের সিনেমা ‘নাগজিলা-তে। যেখানে বর্তমান সময়ের হার্টথ্রব কার্তিক আরিয়ান মূল ভূমিকায় অভিনয় করবেন।

ফ্যান্টাসি ও কমেডির আবহে তৈরি সিনেমাটিতে প্রীতির অন্তর্ভুক্তি নেটপাড়ায় আলোড়ন তুলেছে। রঙিন পর্দার সব আলো নিজের দিকে কেড়ে নেওয়া তামিলনাড়ুর ২৫ বছর বয়সী এই তন্বীর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। সবার আগ্রহ কে এই প্রীতি মুখুন্দন? যার কোমনীয় চেহারায় মিশে আছে এক গভীর আবেদনময়ী আভা।

২০০১ সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে জন্ম নেওয়া প্রীতির বিনোদন ভুবনে আসার গল্পটি রূপকথার মতো। অত্যন্ত মেধাবী ছাত্রী প্রীতি ইঞ্জিনিয়ারিং পাস করেও বেছে নেন বিনোদন অঙ্গন। শৈশব থেকেই নৃত্যপ্রেমে বুঁদ থাকা এই সুন্দরী নিজের শৈল্পিক দক্ষতাকে সঙ্গী করেই পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়।

২০২৪ সালে হরর-কমেডি ‘ওম ভীম বুশ’ এবং মেগাস্টার সংবলিত পিরিয়ড ড্রামা ‘কান্নাপ্পা‘-তে দুর্দান্ত অভিনয় দিয়ে দক্ষিণের সিনেমায় আলোড়ন তোলেন। মালায়ালাম বক্স অফিস কাঁপানো সিনেমা ‘সর্বম মায়া’ দিয়ে সাউথ ইন্ডাস্ট্রি শক্তিশালী শুরু করে প্রীতি মুখুন্ধন। এর পর মোহনলাল, প্রভাস কিংবা অক্ষয় কুমারের মতো মহারথীদের সঙ্গেও পর্দায় দেখা যায় এই লাস্যময়ীকে।

বর্তমানে পুরো বলিউডে প্রীতি মুখুন্দনকে নিয়ে চলছে আলোচনা। তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন নামি পরিচালক ও প্রযোজকরা। মৃগদীপ সিং লাম্বার পরিচালনায় প্রাচীন রূপকথা ও কমেডির মেলবন্ধনে নির্মিত ‘নাগজিলা’ প্রীতির প্রথম বলিউড প্রজেক্ট। আগামী বছরের নাগ পঞ্চমীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ