ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে অ্যাসেট প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন ও হাউজ কিপিং কোর্সের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Sep 26, 2026 ইং
শ্রীমঙ্গলে অ্যাসেট প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন ও হাউজ কিপিং কোর্সের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
প্রতিবেদক  : ​স্বপন কুমার সিং


​প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তায় এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ‘অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)’ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দুটি কোর্সের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ​মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিষামনিতে অবস্থিত এইচডব্লিউও (HWO) রিসোর্ট অ্যান্ড লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ মূল্যায়ন পরীক্ষায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর প্রতিনিধি দল সরাসরি উপস্থিত থেকে পরীক্ষা গ্রহণ ও পরিদর্শনের দায়িত্ব পালন করেন।

​প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পের চতুর্থ সাইকেলের আওতায় পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন (লেভেল-৪) এবং হাউজ কিপিং (আবাসন ও পরিষ্কার  পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা  লেভেল-২)’—এই দুটি ব্যাচের মোট ৪৮ জন পরীক্ষার্থী আজকের জাতীয় পর্যায়ের এ মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন।  এনএসডিএ (NSDA)-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের অর্জিত দক্ষতা মূল্যায়ন করা হয়।


​দেশের বেকার যুবসমাজকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণে দক্ষ করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ সম্পন্ন ও পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) থেকে সনদপত্র দেওয়া হবে। ​এর আগে সফলভাবে সম্পন্ন হওয়া তৃতীয় সাইকেলে ‘ড্রাইভিং (লেভেল-৩)’ প্রশিক্ষণের দুটি ব্যাচে ৪৮ জন অংশ নিয়ে ৪৪ জন উত্তীর্ণ হন (যার মধ্যে ৭ জন নারী ছিলেন)। এছাড়া একই সাইকেলে ‘কম্পিউটার অপারেশন (লেভেল-২)’ কোর্সে ২৪ জন এবং ‘অ্যাডভান্সড অফিস অ্যাপ্লিকেশন (লেভেল-৩)’ কোর্সে ২৪ জন অংশ নিয়ে শতভাগ সাফল্য অর্জন করেন।


​প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তায় ৩ মাসের মেয়াদে সাধারণ প্রশিক্ষণার্থীদের মাসিক ১,৫০০ টাকা হারে (মোট ৪,৫০০ টাকা) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী  চা জনগোষ্টি, ও তৃতীয় লিঙ্গের প্রশিক্ষণার্থীদের জন্য মাসিক ২,০০০ টাকা হারে (মোট ৬,০০০ টাকা) ভাতা দেওয়া হয়। পাশাপাশি দৈনিক ১০০ টাকা করে যাতায়াত ভাতার ব্যবস্থাও রয়েছে।


​এইচডব্লিউও রিসোর্ট অ্যান্ড লার্নিং সেন্টারের সেন্ট্রাল ইনচার্জ ও ফোকাল পার্সন ডা. সজিব সিংহ এবং নির্বাহী পরিচালক ডা. সুরমনি সিংহ জানান, "এনএসডিএ প্রতিনিধিগণের সার্বিক তত্ত্বাবধানে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ শ্রীমঙ্গলের তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট

ad300