ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যের তৎপরতায় রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানিতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ অনুযায়ী, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণ, অলংকার, কয়েনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে লেকে নামেন। এ সময় মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্য রিপন ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। ডুবুরি পানির নিচ থেকে কী উদ্ধার করছেন, তা দেখতে তিনি ব্রিজের ওপর অবস্থান নেন।

একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে একটি পিস্তলের চার্জারসহ গুলিসদৃশ কিছু বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি জানান, পানির নিচ থেকে গুলিসদৃশ বস্তু পেয়েছেন। পরে আনসার সদস্যের অনুরোধে উদ্ধারকৃত সামগ্রীগুলো ওপরে আনা হয়।

পরীক্ষা করে দেখা যায়, উদ্ধারকৃত সামগ্রীগুলো পিস্তলের গুলি। এ সময় একটি পিস্তলের চার্জারসহ সর্বমোট ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরে আনসার ও ভিডিপি কর্মকর্তা নিজে উপস্থিত থেকে উদ্ধারকৃত চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি হাতিরঝিল থানায় হস্তান্তর করেন।

আনসার সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার কারণে লেকের পানিতে থাকা চার্জারসহ গুলি শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ad300