ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Feb 4, 2026 ইং
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মৌলভীবাজার জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। তিনি তাঁর বক্তব্যে নির্বাচন উপলক্ষে  বাহিনীর দীর্ঘমেয়াদি প্রস্তুতি, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।অতিরিক্ত মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, আজকের এই নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে অংশগ্রহণকারী সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে চলমান বিভিন্ন প্রস্তুতি ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। যুগোপযোগী প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকরণ, বাহিনীর AVMIS সফটওয়্যারে অন্তর্ভুক্তকরণ এবং সর্বোপরি তরুণ শক্তিকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনের উপযোগী করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কর্তব্যরত সদস্যদের সহায়তায় প্রয়োজনীয় রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন সদস্য ও সদস্যা সুনির্দিষ্ট  দায়িত্বে নিয়োজিত থাকবেন। অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ৩ অস্ত্রধারী সদস্য, এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্রে ২ জন পুরুষ সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দুইজন সদস্যকে বিশেষভাবে নির্বাচনী সুরক্ষা সফটওয়্যারে  End User বা প্রথম সাড়াদানকারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার প্রেক্ষিতে দ্রুত সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়।উল্লেখ্য, মৌলভীবাজার জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে মোট ৭,২০২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্য ও সদস্যা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের পূর্বেই নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন, পারস্পরিক সমন্বয় এবং বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করে একটি সুসংগঠিত দল হিসেবে কাজ করতে পারেন—এই লক্ষ্যেই আজকের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়েছে।নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন অতিরিক্ত মহাপরিচালক। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ