ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

  • প্রকাশের সময় : Oct 17, 2026 ইং
যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

 যশোরের ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনকালে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধ করে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার ১ নম্বর বারোয়ারি কৃষ্ণনগর পূজামন্দিরের সামনে সংঘটিত এ ঘটনায় সংঘর্ষে জড়িত ৭ জন কিশোরকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আনসার-ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক, সাহসী ও পেশাদার পদক্ষেপে পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে সৃষ্ট আতঙ্ক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়।

ঘটনা সূত্রে জানা যায়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে আনুমানিক ১৫ থেকে ২০ জন কিশোরের মধ্যে মারামারি ও সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে তারা পূজামন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপির সদস্যরা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দায়িত্ব পালনরত ৬ জন আনসার-ভিডিপি সদস্য অত্যন্ত সতর্কতা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে সংঘর্ষে জড়িত কিশোরদের নিবৃত্ত করেন। এ সময় ৭ জনকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যরা হলেন কমান্ডার মোঃ আব্দুল আলীম, ভিডিপি সদস্য মুছা করিম, আনসার সদস্য মোঃ আব্দুল হাকিম, আনসার সদস্য মোঃ রাকিব হোসেন, ভিডিপি সদস্য হাসিবুল ইসলাম এবং আনসার সদস্য মোঃ আব্দুর রহিম।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। যশোরের এ ঘটনা পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে  মাঠপর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক সাড়াদান ও পেশাদার দায়িত্ব পালনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সংসার টিকিয়ে রাখতে যে কৌশলের কথা বললেন রাশমিকা মান্দানা

সংসার টিকিয়ে রাখতে যে কৌশলের কথা বললেন রাশমিকা মান্দানা

ad300