ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও

  • প্রকাশের সময় : Nov 15, 2026 ইং
শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দীর্ঘ ছয় বছরের বন্ধুত্বের পর প্রকাশ্যে প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত ও অভিনেতা-মডেল সিয়াম মৃধা। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে হাতে হাত রেখে উপস্থিত হওয়ার পর গণমাধ্যমের সামনে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন এই তারকা জুটি।

বিনোদন অঙ্গনের আলোচিত এই দুই মুখকে ঘিরে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের গুঞ্জন চলছিল। গত ১৩ নভেম্বর ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনার অবসান ঘটান তারা। রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের সম্পর্কের বিষয়টি অকপটে জানান জেবা ও সিয়াম।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেবা জান্নাত জানান, সিয়ামের সঙ্গে তার প্রায় ছয় থেকে সাত বছরের বন্ধুত্ব রয়েছে। দীর্ঘ এই সময়ে একে অপরকে কাছ থেকে দেখার পর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিয়েছে। তবে তাদের সম্পর্কের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো প্রেমের প্রস্তাব বা প্রপোজের ঘটনা ঘটেনি। বরং পারস্পরিক বোঝাপড়া থেকেই তারা সম্পর্কে জড়িয়েছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

সিয়ামের প্রশংসা করে জেবা জানান, সিয়াম অত্যন্ত শান্ত ও ঠান্ডা মেজাজের মানুষ। জেবা রাগ করলেও সিয়াম কখনো পাল্টা তর্কে জড়ান না। এ ছাড়া সিয়ামের সরলতা, বিশ্বস্ততা ও ভালো মানুষি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সিয়ামকে তিনি অন্ধের মতো বিশ্বাস করেন এবং তার চাওয়াকে সম্মান জানিয়ে নিজের জীবনযাপনেও ইতিবাচক কিছু পরিবর্তন এনেছেন।

প্রেমের ঘোষণার পর ভক্তদের মাঝে তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এ প্রসঙ্গে জেবা জান্নাত বলেন, আলাদা করে প্রপোজের আর প্রয়োজন নেই, তারা সরাসরি বিয়ের দিকেই এগোতে চান। নিজেদের বোঝাপড়ার ওপর ভরসা রেখে ভবিষ্যৎ দাম্পত্য জীবন স্থায়ী হওয়ার বিষয়েও আশাবাদ জানান তিনি। তবে বিয়ের সুনির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স