ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যাডোবি। দীর্ঘদিনের পরিচিত টুডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করে দেওয়া হচ্ছে।সোমবার অ্যাডোবি তাদের সাপোর্ট সাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাশাপাশি গ্রাহকদের ইমেইল পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটি আর চালু থাকবে না।তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য কিছুটা ছাড় থাকছে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। অন্য গ্রাহকেরা সহায়তা পাবেন আগামী বছরের মার্চ পর্যন্ত।এই ঘোষণায় ক্ষোভ ছড়িয়েছে ব্যবহারকারীদের মধ্যে। অনেকেই হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। তাদের অভিযোগ, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে নেই।অ্যাডোবি তাদের এক প্রশ্নোত্তর পাতায় সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ২৫ বছরের বেশি সময় ধরে অ্যানিমেট অ্যানিমেশন জগতকে সমৃদ্ধ করেছে। কিন্তু প্রযুক্তির ধারা বদলাচ্ছে। নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি ব্যবহারকারীর চাহিদা ভালোভাবে পূরণ করছে। সেই বাস্তবতা মেনেই সফটওয়্যারটির সমর্থন বন্ধের পরিকল্পনা।বিশ্লেষকেরা বলছেন, অ্যাডোবির বর্তমান মনোযোগ এখন এআই–সমৃদ্ধ পণ্যের দিকে। অ্যানিমেট সেই নতুন দিকনির্দেশনার সঙ্গে আর মানানসই নয়।অবাক করা বিষয় হলো, অ্যানিমেটের পূর্ণ বিকল্প হিসেবে নির্দিষ্ট কোনো সফটওয়্যারও সুপারিশ করতে পারেনি অ্যাডোবি। বরং তারা বলছে, ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকেরা অন্য অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে অ্যানিমেটের কিছু কাজের বিকল্প পেতে পারেন।উদাহরণ হিসেবে বলা হয়েছে, জটিল কী–ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের পাপেট টুল ব্যবহার করা যেতে পারে। আর সহজ অ্যানিমেশন ইফেক্টের জন্য অ্যাডোবি এক্সপ্রেস কাজে লাগতে পারে।এর আগে থেকেই ইঙ্গিত মিলছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি।অ্যাডোবি জানিয়েছে, যাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইতিমধ্যে ইনস্টল করা আছে, তারা আপাতত ব্যবহার চালিয়ে যেতে পারবেন। সফটওয়্যারটির মাসিক মূল্য ছিল ৩৪ দশমিক ৪৯ ডলার। বার্ষিক চুক্তিতে তা কমে ২২ দশমিক ৯৯ ডলার হতো।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
রাজধানীর দুই জায়গার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর দুই জায়গার আগুন নিয়ন্ত্রণে

ad300