ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

দেশে এসেই নীলাঞ্জনার সঙ্গে ব্যস্ত নিলয়

  • প্রকাশের সময় : Feb 28, 2026 ইং
দেশে এসেই নীলাঞ্জনার সঙ্গে ব্যস্ত নিলয় ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নাটকের শুটিং নিয়েই ব্যস্ত থাকেন নিলয় আলমগীর। নিজেকে বা পরিবারকে খুব একটা সময় দেওয়ার সুযোগও হয়ে উঠে না তার। একটানা কাজে হাঁপিয়ে উঠেছিলেন এ অভিনেতা। তাই নিজেদের মতো একটু সময় কাটাতে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। তবে সেখানে যাওয়ার আরও একটি কারণও রয়েছে। গত বছরের নভেম্বরে বাবা হন এই অভিনেতা।


 নিজেই বাবা হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানান নিলয়। সন্তান জন্ম হয় যুক্তরাষ্ট্রে। আর এ কারণে গত বছরের সেপ্টেম্বরে স্ত্রীকে নিয়ে সেখানে পাড়ি জমান এ অভিনেতা। কন্যাসন্তানের নাম রেখেছেন রুশদা মাইমানাহ। বিরতি শেষে সাত মাস পর স্ত্রী-সন্তানসহ ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন নিলয়। দুই দিন বিশ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে। 


অভিনয় করছেন অনামিকা মণ্ডলের রচনায় ও নাজমুল রনির পরিচালনায় একটি নাটকের। তবে এর নাম এখনো ঠিক হয়নি। ঢাকার উত্তরায় চলছে শুটিং। পরিচালক নাজমুল বলেন, ‘নিলয় ভাইয়ের নাটকের আলাদা একটা দর্শক রয়েছে। গল্পের মধ্য দিয়ে কমেডির সঙ্গে সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। মূলত ঈদে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন গল্প নিয়েই আমাদের নাটক। এটি কমেডি নাটক। দর্শক পছন্দ করবেন।’ নাটকে নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছেন সহশিল্পী নীলাঞ্জনা নীলা। তাদের খুব একটা জুটি হিসেবে দেখা যায় না।


 নাজমুল জানালেন, এই নাটকের শুটিং শেষে তার আরও দুটি নাটকে টানা শুটিংয়ে অংশ নেবেন নিলয় আলমগীর। বাকি নাটক দুটিতে নিলয়ের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে। পরিচালক জানান, টানা ঈদ পর্যন্ত শুটিং করবেন এই অভিনেতা। দেশের বাইরে থাকলেও এ সময় নিলয় অভিনীত ‘মায়াবনের হরিণ’, ‘অন্য মানুষ’, ‘বাঁচবো না’, ‘পিতাপুত্রের বয়স’, ‘ঘরের নেত্রী’সহ বেশ কিছু নাটক প্রচার হয়েছে।


    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স
    সর্বশেষ সংবাদ