ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

  • প্রকাশের সময় : Mar 30, 2026 ইং
ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ছবির ক্যাপশন: সোনম কাপুর ।
1768459961horizontal2.png

কাপুর ও আহুজা পরিবারে এখন উৎসবের আমেজ। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রবিবার (২৯ মার্চ) এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিশেষ বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

প্রকাশিত সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আজ ২৯ মার্চ আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো এবং ওর আগমনে আমাদের হৃদয় এক সুন্দর পূর্ণতা পেল।

সোনম আরও যোগ করেন, তাদের বড় ছেলে বায়ু কাপুর আহুজা তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়, আর এর চার বছরের মাথায় দ্বিতীয় সন্তানের আগমনে এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি। কারিনা কাপুর খান থেকে শুরু করে বিটাউনের অনেক তারকাই এই নতুন অতিথিকে ভালোবাসা জানিয়েছেন।

এদিকে ২০২৫ সালের সেপ্টেম্বরে সোনমের দ্বিতীয়বার গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়। প্রথমে মুখ না খুললেও সে বছরের নভেম্বরে প্রেগন্যান্সি চর্চায় সিলমোহর দেন সোনম। অভিনব কায়দায় মেটারনিটি ফটোশুটের মাধ্যমেই বেবি বাম্প প্রদর্শন করেন আহুজা ঘরনি। প্রিন্সেস ডায়ানার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে হট পিঙ্ক পোশাকে শেয়ার করা ছবিতে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘মাদার’।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ