ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

কুর্গের ঐতিহ্যবাহী আয়োজনে নজর কাড়লেন বিজয়-রাশমিকা

  • প্রকাশের সময় : Apr 7, 2026 ইং
কুর্গের ঐতিহ্যবাহী আয়োজনে নজর কাড়লেন বিজয়-রাশমিকা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

২০২৬ সালের সবচেয়ে বড় চমক ছিল বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ে। বছরের পর বছর লুকোচুরি প্রেম করার পরেও এই জুটি নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি, যা শেষ পর্যন্ত ভক্তদের জন্য এক দারুণ সারপ্রাইজ হয়ে দাঁড়ায়। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তেলুগু রীতিতে বিয়ের পর, রাশমিকার আদি নিবাস ভারতের কুর্গের ঐতিহ্য মেনে তারা একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। সূত্র: পিঙ্কভিলা

ভারতের উদয়পুরে ঐতিহ্যবাহী বিয়ে এবং হায়দ্রাবাদে তারকাখচিত রিসেপশন শেষে, সারা দেশে মিষ্টি ও খাবার বিতরণ করে অবশেষে বিজয় এবং রাশমিকা তাদের বিয়ের পরবর্তী উদযাপন করতে কুর্গে যান। বেশ কিছু ভাইরাল ভিডিওতে এই দম্পতিকে তাদের ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা গেছে।

'অ্যানিম্যাল' খ্যাত এই অভিনেত্রী কোডাভা সিল্ক শাড়িতে ঐতিহ্যবাহী কায়দায় সেজে তার নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে, তার স্বামী বিজয়কে একটি নীল স্যুটের সাথে সাদা শার্টে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই তারকা জুটির রাজকীয় প্রবেশ দেখে উল্লাসে ফেটে পড়েন।

রাশমিকা সবসময়ই তার সংস্কৃতি নিয়ে গর্ববোধ করেন। তাই নিজের বিয়ের এই বিশেষ আয়োজনে তিনি একজন 'কোডাভা কনে' হিসেবে নিজেকে সাজিয়ে তোলেন। রাশমিকা এ দিন সবুজ ও গোলাপি রঙের সিল্ক শাড়ির সাথে ঐতিহ্যবাহী সোনার গয়না পরেন। চুলে উঁচু খোঁপা করে তাতে সুন্দর সাদা জুঁই ফুলও জড়িয়েছিলেন তিনি।

মঞ্চে পৌঁছানোর পর বিজয় মাইক্রোফোন হাতে নিয়ে একটি মজাদার বক্তৃতা দেন। তিনি জানান এটি তার কুর্গে আসার তৃতীয়বার।

বিজয় বলেন, ‘প্রথমবার আমি কুর্গে এসেছিলাম আমার স্কুল বন্ধুদের সাথে, তখন আমি রুশিকে (রাশমিকা) চিনতাম না। কুর্গ ছিল আমাদের প্রথম ছুটির গন্তব্য। আমি সবসময়ই কুর্গের নারীদের সৌন্দর্য পছন্দ করতাম। আর এখন আমি তাদের একজনকে বিয়ে করেছি এবং আমি সত্যিই খুব খুশি।‘

এদিকে উদয়পুরে ঘরোয়াভাবে বিয়ের এক মাস পর এই জুটি পুনরায় কাজে ফিরেছেন। তারা তাদের আসন্ন সিনেমা 'রানাবালী' দিয়ে দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত। বিয়ের পর এটিই হবে এই জুটির প্রথম সিনেমা। রাহুল সংকৃত্যন পরিচালিত এই সিনেমাটি ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স