ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

ভিডিও কলের পর কেন রহস্যজনক মৃত্যু হলো অভিনেত্রীর

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
ভিডিও কলের পর কেন রহস্যজনক মৃত্যু হলো অভিনেত্রীর ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

তামিল টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম মারা গেছেন। সোমবার ৬ এপ্রিল চেন্নাইয়ের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছত্রিশ বছরের এ অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ফলে অভিনেত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের চেন্নাইয়ের আয়াপ্পান থাঙ্গাল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন সুভাষিণী। কিছুদিন আগে এ বাসায় ওঠেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনার আগে অভিনেত্রী সুভাষিণী মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তার স্বামী বিপিন চন্দ্রনের সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তর্কে জড়ান। এরপর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

শ্রীলঙ্কার নাগরিক সুভাষিণী পরে তামিল বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে চেন্নাইয়ে পাড়ি জমান। একাধিক অডিশন ও ছোটখাটো চরিত্রে অভিনয়ের পর ‘কায়েল’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়ান।

বলে রাখা ভালো ‘কয়াল’ সান টিভিতে প্রচারিত জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক। চৈত্রা রেড্ডি ও সঞ্জীব কার্তিকও ধারাবাহিকটিতে অভিনয় করছেন। ২০২১ সালের ২৫ অক্টোবর শুরু হওয়া এই সিরিয়াল এখনো প্রচারিত হচ্ছে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সুভাষিণী। ২০২৩ সালে ‘এলাম মেলা ইরুকুরাবান পাঠুপ্পান’ ও ‘ওয়েব’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স